— প্রতীকী চিত্র।
টাকার দামের অবমূল্যায়ন রুখতে মোদী সরকার ব্যর্থ বলে তোপ দাগছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে কেন্দ্র টাকার বিনিময়মূল্যে হস্তক্ষেপ করে না বলে শনিবার দাবি করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তাঁর বক্তব্য, টাকার দর নির্ভর করে মূলত বাজারে তার চাহিদা ও জোগানের উপরে। পাশাপাশি, বিভিন্ন ভূ-রাজনৈতিক এবং আর্থিক অবস্থা তাকে প্রভাবিক করে। তবে একই সঙ্গে তাঁর দাবি, দেশের রফতানি বাড়ানো, আমদানি নির্ভরতা হ্রাস এবং ভারতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ করা নিয়ে সরকার সব সময়ে সচেতন। যা ভারতে বিদেশি মুদ্রা ভান্ডার বাড়াতে সাহায্য করবে।
চলতি সপ্তাহেই ডলার পৌঁছেছিল ৯৭ টাকার কাছে। এর আগে কখনও এত নীচে নামেনি ভারতীয় মুদ্রাটির দর। এর জেরে আমদানির খরচ, মূল্যবৃদ্ধি এবং ঘাটতি চড়ার আশঙ্কা রয়েছে। ধাক্কা খেতে পারে আর্থিক বৃদ্ধির হারও। বৃহস্পতিবার ও শুক্রবার ডলার ১.২ টাকার বেশি নেমেছে। বাজার মহলের বক্তব্য রিজ়ার্ভ ব্যাঙ্কের বাজারে ডলার ছাড়াই এর কারণ।
এই পরিস্থিতিতেই আজ গয়ালের বক্তব্য, ‘‘সরকার টাকার দামে হস্তক্ষেপ করে না। বাজার এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক ঘটনা দ্বারা তা চালিত হয়। যদি আমি ঠিক বুঝে থাকি, তা হলে বলব গত দু’তিন দিনে টাকার দর অনেকটাই উঠেছে। অর্থাৎ, পুরোটাই বাজারের উপরে নির্ভরশীল।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে