Gold Sale

১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে সোনার গয়নার বিক্রি, আশঙ্কা ক্রিসিলের

২০২৫-২৬ সালে ৭২০ টন সোনা আমদানি করেছে ভারত। এতে ৭২০০ কোটি ডলার খরচ হয়েছে। ক্রিসিলের মতে, বর্তমান অবস্থায় সোনার চাহিদা কমার একাধিক কারণ রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৬:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিশ্ব বাজারে সোনার দাম ও ভারতে তার আমদানি শুল্ক বৃদ্ধি (৬% থেকে ১৫%) প্রভাব ফেলছে গয়নার চাহিদায়। এই কারণে চলতি অর্থবর্ষে তার বিক্রি ১৩%-১৫% কমতে পারে বলে জানাচ্ছে ক্রিসিল। গত অর্থবর্ষে যা কমেছিল ৮%। তবে দাম বৃদ্ধির জেরে টাকার নিরিখে গয়না বিক্রি ২০%-২৫% বাড়তে পারে বলেও জানিয়েছে মূল্যায়ন সংস্থাটি।

২০২৫-২৬ সালে ৭২০ টন সোনা আমদানি করেছে ভারত। এতে ৭২০০ কোটি ডলার খরচ হয়েছে। ক্রিসিলের মতে, বর্তমান অবস্থায় সোনার চাহিদা কমার একাধিক কারণ রয়েছে—

  • গত অর্থবর্ষে দেশের বাজারে সোনার দাম বেড়েছে প্রায় ৫৫%।
  • সম্প্রতি সোনা ও রুপোর আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করেছে কেন্দ্র। এতে সোনার গয়নার দাম বৃদ্ধির সম্ভাবনা।
  • সোনার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নতুন কেনার বদলে পুরনো ভাঙিয়ে গয়না বানানোর দিকে ঝুঁকছেন।
  • ক্রেতারা জোর দিচ্ছেন কম ওজনের ও ১৬-২২ ক্যারাটের গয়নায়।

তবে গয়না বিক্রি কমলেও, চড়া দামে সোনা ব্যবসায়ীদের আয় ২০%-২৫% বাড়বে বলে অনুমান ক্রিসিলের। বাড়বে লগ্নি হিসেবে তার চাহিদাও। যদিও তা গয়নার সোনা বিক্রিতে প্রভাব ফেলতে পারবে না বলেই মত মূল্যায়ন সংস্থাটির কর্তা হিমাঙ্ক শর্মার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন