কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
সব ঠিকঠাক থাকলে এ সপ্তাহে হাওড়ার সাঁকরাইল শিল্পতালুকে আমূলের কারখানার শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংশ্লিষ্ট মহলের মতে, বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যের শিল্পে এটিই হবে প্রথম বড় ঘটনা। নির্বাচনের আগে বাংলায় শিল্পায়নের যে বার্তা দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, তারই অঙ্গ হিসেবে শনিবার, ১৩ জুন শাহ আসতে পারেন হাওড়ায়। যেখানে ৬০০-৬৫০ কোটি টাকা ঢেলে অত্যাধুনিক কারখানা গড়তে চলেছে আমূল।
তৃণমূল জমানায় ২০২৫-এর বিজিবিএসের মঞ্চে আমূলের মূল সংস্থা ‘গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন’-এর এমডি জয়েন মেহতা এই লগ্নির কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, ‘‘কলকাতায় আমরা বৃহত্তম দই তৈরির কারখানা গড়ব। দৈনিক ১০ লক্ষ কেজির বেশি দই হবে। লাগবে ১৫ লক্ষ লিটার দুধ।’’ সেই প্রকল্পই শুরু হচ্ছে। খবর, আরও অনেক কিছু ওই কারখানায় উৎপাদন হবে। শিলান্যাসের দেড়-দু’বছরের মধ্যে চালু হবে কারখানা। সূত্রের দাবি, ভোটের প্রচারে বিজেপি নেতৃত্ব কথা দিয়েছিলেন রাজ্যে সরকার বদলালেই বড় লগ্নি আসবে। সরকার গড়ার এক মাসের মধ্যে কথা রাখতে পেরে খুশি শাহ তাই প্রকল্পের সূচনায় হাজির থাকতে পারেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে