CU Admission 2026

বিজ্ঞান ও কলা বিভাগে উচ্চ শিক্ষার সুযোগ, আবেদনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা বিশ্ববিদ্যালয়

অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, আরবি, আর্কিয়োলজি, বাংলা, বৌদ্ধ স্টাডিজ়, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, উর্দু-সহ আরও একাধিক বিষয়ে মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সায়েন্স পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:২৮
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য একাধিক বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর স্তরে পড়ার ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, আরবি, আর্কিয়োলজি, বাংলা, বৌদ্ধ স্টাডিজ়, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, লিঙ্গুইস্টিকস, কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইতিহাস, পালি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রাশিয়ান, সংস্কৃত, সমাজবিদ্যা, উর্দু-সহ আরও একাধিক বিষয়ে মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সায়েন্স পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। তবে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আগ্রহীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement