NEET UG 2026

পরীক্ষা ব্যবস্থা হবে নিশ্ছিদ্র, বজায় থাকবে স্বচ্ছতা! পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন ধর্মেন্দ্র প্রধান

নিট ইউজি প্রশ্নফাঁস-সহ শিক্ষা ব্যবস্থার অনিয়মের একাধিক অভিযোগ তুলে দিল্লির যন্তরমন্তরে গত শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের দাবি ছিল, নিট-ইউজিতে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৯:২৮
Share:

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি: সংগৃহীত।

২১ জুনের পরীক্ষা নিয়ে সব রকম প্রস্তুতি সেরে রাখছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সতর্ক কেন্দ্র। মঙ্গলবার এনটিএ-এর সদর দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Advertisement

‘নিট ইউজি ২০২৬’-এর পুনঃপরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভাবে সম্পন্ন হয়, সে সব নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলা জানা গিয়েছে। পাশাপাশি পরীক্ষা প্রক্রিয়াকে আরও নিশ্ছিদ্র করতে খুব শীঘ্রই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সেখানে মূলত নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে স্বাস্থ্য মন্ত্রকের সব রকম সহযোগিতার আশ্বাস পেতেই বৈঠক করবেন ধর্মেন্দ্র।

বৈঠক শেষে পরীক্ষার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, পুনঃপরীক্ষায় আমরা কোনও রকম খুঁত বা ত্রুটি রাখব না। আপনারা দয়া করে সমস্ত চিন্তা দূরে সরিয়ে রেখে নিজেদের পড়াশোনায় মনোযোগ দিন।’’ একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি বজায় রাখতে সম্পূর্ণ দায়বদ্ধ। নিখুঁত ভাবে এই পরীক্ষা পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন সকল পড়ুয়া ও অভিভাবকের তরফে।

Advertisement

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশে কোনও রকম দেরি করা হবে না। পড়ুয়াদের মূল্যবান শিক্ষাবর্ষের কোনও সময় নষ্ট না করার জন্য দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন তিনি।

অন্য দিকে নিট ইউজি প্রশ্নফাঁস-সহ শিক্ষা ব্যবস্থার অনিয়মের একাধিক অভিযোগ তুলে দিল্লির যন্তরমন্তরে গত শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের দাবি ছিল, নিট-ইউজিতে প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। কর্মসূচিতে যোগ দিতে আমেরিকা থেকে শনিবারই দেশে ফিরছেন প্রতিষ্ঠাতা, তথা বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ দীপকে। তাঁর সঙ্গে পড়ুয়া, তরুণ চাকুরিজীবীরা তো বটেই, অনেক মধ্যবয়সি, প্রবীণ নাগরিককেও দেখা গিয়েছিল দিল্লির যন্তরমন্তরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement