BTech Admission 2026

কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে স্নাতকে পড়ার সুযোগ, কী ভাবে ভর্তি হতে পারবেন?

পদার্থবিদ্যার বিশেষ অংশ কোয়ান্টাম বিজ্ঞান। তারই সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তিবিদ্যাও। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৪:০০
Share:

ছবি: সংগৃহীত।

পদার্থের মধ্যে থাকা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা চেনা সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তা কী ভাবে সম্ভব হয়ে উঠছে, তা নিয়ে ওয়ার্নার হাইজ়েনবার্গ গবেষণা করেছিলেন। ১৯২৫-এ তাঁর গবেষণাপত্র প্রকাশের পর কোয়ান্টাম মেকানিক্স-এর কথা সকলে জানতে পারে। এই তত্ত্ব আবিষ্কারের ১০০ বছর পার হয়েছে। এখন এই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এ দেশেও।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মান্ডি থেকে কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টি স্নাতক স্তরে পড়ানো হবে। ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্সের অধীনে ওই বিষয়টি পড়ার সুযোগ থাকছে। আসন্ন শিক্ষাবর্ষ থেকে পড়ুয়ারা ভর্তি হওয়ার আবেদন জানাতে পারবেন।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষা ক্ষেত্র, গবেষণা কিংবা চাকরির ক্ষেত্রে যাতে এই বিষয়ের জ্ঞান হাতেকলমে কাজে লাগানো যেতে পারে, সে কথা মাথায় রেখেই পাঠ্যক্রম সাজানো হয়েছে। সংশ্লিষ্ট কোর্সে কৃত্রিম মেধা, কম্পিউটার সায়েন্স, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম কমিউনিকেশন, সেন্সিং টেকনোলজিস, অ্যাডভান্সড মেটিরিয়ালস, হার্ডঅয়্যার ইঞ্জিনিয়ারিং-এর মতো একাধিক বিষয়গুলি পড়ানো হবে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়টি পড়ার সুযোগ থাকছে। তাই মনে করা হচ্ছে, জয়েন্ট এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন অ্যাডভান্সড-এ উত্তীর্ণেরা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারবেন। তবে, এই বিষয়ে বিশদ ভাবে কোনও তথ্য আইআইটি মান্ডির তরফে জানানো হয়নি। আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement