সরাসরি
Falta Election Result 2026

প্রথম রাউন্ডে ৯ হাজার ভোটে এগিয়ে বিজেপি! ফলতায় দ্বিতীয় বামেরা, চতুর্থ স্থানে তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলতায় জিতলেই জেতা আসনের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকেই সরে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০০
Share:

ফলতায় পুনর্নির্বাচনে বৃদ্ধা ভোটারকে সহায়তা কেন্দ্রীয় বাহিনীর। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৯:৪৪ key status

চতুর্থ স্থানে তৃণমূল!

ফলতায় প্রথম রাউন্ডের গণনা শেষে ন’হাজার ভোটে এগিয়ে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী পেয়েছেন ৯৫৩৪টি ভোট। সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের প্রাপ্ত ভোট যথাক্রমে ৪৪৮, ২২৫ এবং ২১০।

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৯:০৪ key status

প্রার্থী কারা

ফলতা থেকে বিজেপির টিকিটে লড়ছেন আইনজীবী দেবাংশু পাণ্ডে। এ ছাড়া, সিপিএম প্রার্থীর নাম শম্ভু কুড়মি এবং কংগ্রেস টিকিট দিয়েছে আব্দুল রেজ্জাক মোল্লাকে।

Advertisement
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:৫৩ key status

ইভিএম গণনা শুরু

ইভিএম-এর ভোট গোনা শুরু হয়ে গিয়েছে ফলতায়। প্রথম রাউন্ডের গণনা চলছে। 

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:৫২ key status

পোস্টাল ব্যালটের গণনা

পোস্টাল ব্যালটের গণনা চলছে ফলতায়। পাশাপাশি ইভিএম-এর ভোট গোনাও শুরু হচ্ছে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০৫ key status

নিরাপত্তা আঁটোসাঁটো

পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন।

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০৪ key status

গণনা কোথায়

ফলতার ভোটগণনা হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হওয়ার কথা। 

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০৩ key status

এজেন্ট নেই তৃণমূলের

ফলতায় গণনাকেন্দ্রে তৃণমূলের কোনও এজেন্ট এসে পৌঁছোননি। অন্য সব দলের এজেন্ট পৌঁছে গিয়েছেন।


শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৮ key status

ফাঁকা মাঠ

পুনর্নির্বাচনের আগে ফলতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলে ফলতার মাঠ বিজেপির জন্য কার্যত ফাঁকা।

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৭ key status

বিজেপির ২০৮?

রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলতায় জিতলেই জেতা আসনের সংখ্যা পৌঁছে যাবে ২০৮-এ।

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২২:৪৬ key status

ফলতায় পুনর্নির্বাচন

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন হয়েছে গত ২১ মে। রবিবার ফলঘোষণা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement