JU Recruitment 2026

ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা! গবেষণার সুযোগ মিলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২০:৩৪
Share:

প্রতীকী ছবি।

সিএসআর–হায়ার এডুকেশন ফাইন্যান্সিং এজেন্সি-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষণার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

গবেষক নেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৩ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement