Esha Deol

দ্বিতীয় বিয়ের পথে ঈশার স্বামী, তবু নিজেকে ‘একাকী মা’ বলতে কেন নারাজ ধর্মেন্দ্র-কন্যা?

১২ বছরের দাম্পত্যজীবন তাঁদের। দুই সন্তান রয়েছে ঈশা ও ভরতের। যদিও ঈশার দুই মেয়ে বাবার বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকে। কিন্তু এখনও নিজেকে ‘একাকী মা’ বলতে নারাজ ঈশা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১০:৫৯
Share:

(বাঁ দিকে) ঈশা দেওল, (ডান ডিকে) ভরত তখতানি। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক আগে হেমা মালিনী ও ধর্মেন্দ্রের কন্যা ঈশা দেওলের ঘর ভাঙার খবর প্রকাশ্যে আসে। হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে ১২ বছরের দাম্পত্য ঈশার। এক যুগের যৌথযাপনে দু’জনে ভাল নেই, তেমন কোনও ইঙ্গিত এর আগে প্রকাশ্যে আসেনি। যদিও অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঈশার প্রাক্তন স্বামী। দুই সন্তান রয়েছে তাঁদের। দু’জনেই বাবার বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকে। কিন্তু এখনও নিজেকে ‘একাকী মা’ বলতে নারাজ ঈশা। প্রাক্তন স্বামীর সঙ্গে কেমন সম্পর্কে বজায় রেখেছেন ধর্মেন্দ্র-কন্যা?

Advertisement

মুম্বইয়ে ধুমধাম করে বিয়ে হয়েছিল ঈশার। হেমার বাড়ির কাছেই ছিল ঈশার শ্বশুরবাড়ি। বিয়ের পর ঈশা নিজেই জানিয়েছিলেন, একান্নবর্তী সংসারে একাধিক বিধিনিষেধের কথা। তবে সেসব দিকে কখনও মাথা ঘামাননি হেমা মালিনী। ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল বিচ্ছেদ। ঈশার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন বলে খবর। ঈশার সঙ্গে বিচ্ছেদের পরেই প্রেমিকা মেঘনা লাখানি সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন ভরত। যদিও এত কিছুর পরেও ঈশার বাবার মৃত্যুর পর দেওল পরিবারের পাশে দেখা যায় ভরতকে। শুধু তা-ই নয়, মাসখানেক আগেই ঈশা ভরতের সঙ্গে রবিবাসরীয় সন্ধ্যার ছবি ভাগ করে নেন। এ বার ঈশার দাবি, তিনি ‘সিঙ্গল’, তবে ‘একাকী মা’ নন। ঈশার কথায়, ‘‘বিচ্ছেদ হলেও আমরা একটা পরিবারের মতো। আমাদের জীবনে দুই মেয়ের জায়গা সবার আগে। আমরা যৌথ ভাবে সন্তানের অভিভাবকত্ব পালন করছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দুই সন্তানকে সুষ্ঠু ভাবে বড় করতে হবে।’’ প্রসঙ্গত, ২০১২ সালের জুন মাসে ভরতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঈশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন ঈশা। তার দু’বছর পরে দ্বিতীয় সন্তান মীরার জন্ম। পরে সেই সাজানো-গোছানো সংসারে চিড় ধরে। এখন অতীত ভুলে কাজে নামতে চান অভিনেত্রী।

বেশ কয়েক বছর পর্দার আড়ালে থাকলেও সন্তান মানুষ করার পাশাপাশি তিনি ফের সিনেমায় কাজ করতেও রাজি। ঈশা জানান, তিনি অল্পবয়সী প্রেমের গল্পের ছবিতে কাজ করতে চান। তিনি আশাবাদী যে এই মুহূর্তে তাঁর কাজের সুযোগ বেড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement