Anik Dutta dies

অনীকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে সিপিএম নেতারা, কাঁদতে কাঁদতে এলেন শ্রীলেখা, টালিগঞ্জ থেকে এলেন কারা?

পরিচালকের মৃত্যুর খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে চাননি শ্রীলেখা। প্রায় কাঁদতে কাঁদতে হাসপাতালে ঢুকলেন অভিনেত্রী। এ ছাড়াও টলিপাড়া থেকে এলেন আর কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৬:০১
Share:

অনীক দত্তের মৃত্যুতে কেঁদে আকুল শ্রীলেখা। ছবি: সংগৃহীত।

বুধবার দুপুরে দুঃসংবাদ! প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে পরিচালক অনীক দত্তের। তাঁর মৃত্যু ঘিরে একাধিক রহস্য দানা বাঁধছে। দুর্ঘটনার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া-সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ টলিউড। এই খবর প্রথমে বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী শ্রীলেখা। প্রায় কাঁদতে কাঁদতেই হাসপাতালে ঢুকলেন অভিনেত্রী। এ ছাড়াও হাসপাতালে ছিলেন অভিনেতা জীতু কমল।

Advertisement

অনীক বরাবরই কট্টর বামপন্থী মানসিকতার মানুষ বলে পরিচিত। এ দিন এই দুঃসংবাদ পেয়েই হাসপাতালে পৌঁছন সিপিএমের নেতা-নেত্রীরা। গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এ ছাড়াও ছিলেন দীপ্সিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য প্রমুখ। দীপ্সিতা আনন্দবাজার ডট কম-কে জানান, তিনি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না যে, অনীক দত্ত আর নেই।

অনীকের দুর্ঘটনার খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছোন তাঁর অধিকাংশ ছবির প্রযোজক ফিরদৌসল হাসান। এ ছাড়াও প্রায় ধ্বস্ত অবস্থায় অনীককে দেখতে হাসপাতালে আসেন পরিচালক মানসী সিংহ, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলেরা। অনীকের ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে অভিনয় করেছিলেন মুমতাজ় সরকার। এই খবর শুনে দিদি মানেকাকে নিয়ে হাসপাতালে পৌঁছোন মুমতাজ়। শোকবিধ্বস্ত মুখে হাসপাতালে আসেন সুরকার দেবজ্যোতি মিশ্র। হাসপাতালে রওনা দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ ছাড়াও হাসপাতালে রয়েছেন ছবির পরিবেশক শতদীপ সাহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement