Astro Tips for Good Luck

মলমাস জ্যৈষ্ঠের বাকি আর এক সপ্তাহ, শেষে এসে বিশেষ এক মিষ্টি দানে হতে পারে দারুণ ফলপ্রাপ্তি! তুষ্ট হন শ্রীবিষ্ণু

মলমাসে দানকার্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রভাবে সুফল প্রাপ্তি হয় বলে মনে করা হয়। তবে যে কোনও জিনিস দান করলে হবে না। সুফল পেতে দান করতে হবে বিশেষ এক মিষ্টি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৭:৫৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চলতি বছর জ্যৈষ্ঠ মলমাস। সেই কারণে এই মাসে কোনও বিয়ের দিন ছিল না। কোনও শুভ কাজ করাতেও ছিল বাধা। মলমাস মানেই বিষ্ণুর মাস। সেই কারণে বিশেষ এই মাসে নানা উপায় পালনের নিদান দিয়েছে শাস্ত্র। মলমাসে দানকার্যেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এর প্রভাবে সুফল প্রাপ্তি হয় বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ শেষ হতে বাকি আর এক সপ্তাহ। এই সময় বিশেষ এক জিনিস দানে শ্রীবিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব। কোন জিনিস দান করতে হবে জেনে নিন।

Advertisement

জ্যৈষ্ঠের শেষ সাত দিনে কী দান করা যেতে পারে?

শাস্ত্রমতে, মলমাস বা পুরুষোত্তম মাসে মালপোয়া দান করা অত্যন্ত শুভ। তবে একটা-দুটো নয়। ৩৩টা মালপোয়া দান করতে হবে। শ্রীবিষ্ণুকেও মালপোয়া নিবেদন করতে পারলে খুব ভাল হয়। এর ফলে সৌভাগ্য প্রাপ্তি হবে। জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট মুছে যাবে। সংসারে সুখ, শান্তি ও আর্থিক উন্নতি আসবে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে। এই মাসের শেষ সপ্তাহে ৩৩টি মালপোয়া দান করলে পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায় বলে মনে করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement