ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জীবনে চড়াই-উতরাই থাকা স্বাভাবিক। না হলে ভাল সময়ের গুরুত্ব কমে যায়। কিন্তু খারাপ সময়ের পরিমাণই যদি বেড়ে যায়, তা হলে মন ভেঙে যাওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে নানা অদৃশ্য বাধা আমাদের খুশি হওয়া থেকে আটকায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, সফলতার পথে একের পর এক বাধা এসেই যাচ্ছে। বহু চেষ্টা এবং পরিশ্রমের পরও আমরা যেটা করতে চাইছি, সেটা পারছি না। তখন হতাশাগ্রস্ত হয়ে পড়া স্বাভাবিক। কিন্তু সহজ এক টোটকা পালন করলেই এ সকল বাধা থেকে মুক্তি মেলে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কী করতে হবে, জেনে নিন।
টোটকা:
রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জল নিন। কাগজের একটা ছোট টুকরোর উপর নিজের নাম লিখুন। এ ক্ষেত্রে নীল বা লাল রঙের কালির পেন ব্যবহার করলে ভাল হয়। এ বার সেই কাগজটি জলপূর্ণ গ্লাসের মধ্যে দিয়ে দিন। কাগজের টুকরোটি গ্লাসের তলা স্পর্শ করার পর সেটির দিকে তাকিয়ে আপনার মনোস্কামনা জানান। ঈশ্বরের কাছে প্রার্থনা জানান যাতে তিনি সেই পথে আসা সমস্ত বাধা কাটিয়ে দেন। তার পর সেই গ্লাসটি মাথার কাছে রেখে ঘুমোতে যান। পর পর তিন দিন এই কাজটি করুন। দেখবেন সমস্ত বাধা কেটে যাবে। জীবনে শান্তি ফিরবে।