ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
যে কোনও গ্রহ নির্দিষ্ট সময় অন্তর যেমন রাশি বা নক্ষত্র পরিবর্তন করে, তেমনই উদিত হয় বা অস্ত যায়। অনেকেই মনে করেন যে উদিত হওয়া মানে গ্রহের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং অস্ত যাওয়া মানে ফলদানের ক্ষমতা হ্রাস পাওয়া। কিন্তু এ ধারণা পুরোপুরি ঠিক নয়। বহু গ্রহই অস্ত গেলে যেমন অনেকের ভাল হয়, তেমনই উদিত হলে নানা বিপদে পড়তে হয়। শাস্ত্রমতে বুধ শুভ গ্রহ। এর সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের বুদ্ধি এবং বাচনক্ষমতার। এপ্রিলের ২৭ তারিখ বুধ অস্ত গিয়েছিল। ২৭ দিনের মাথায়, মে মাসের ২৩ তারিখ, শনিবার রাত ৮টা ১ মিনিটে বৃষ রাশিতে উদিত হয়েছে বুধ। এর ফলে ছয় রাশির ব্যক্তিদের শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।
বুধ উদিত হওয়ার ফলে কারা ভাল ফল পাবেন?
বৃষ: বৃষ রাশিতেই উদিত হয়েছে বুধ। এর ফলে এই রাশির ব্যক্তিদের বাচনক্ষমতায় সুপরিবর্তন দেখা যাবে। একসঙ্গে বহু কাজ দক্ষতার সঙ্গে করতে পারবেন। পেশা সংক্রান্ত সকল সমস্যা থেকে রেহাই মিলবে। বুধ উদয় বৃষ জাতক-জাতিকাদের জীবনের নানা ক্ষেত্রে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
কর্কট: বুধের উদয় কর্কট জাতক-জাতিকাদের জন্য উপার্জনের নতুন পথ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। মনোমতো কাজের সুযোগ পেতে পারেন, যা আপনাকে আনন্দ দেবে। বিশেষ করে মিডিয়া এবং মার্কেটিং-এর সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত সুখকর হতে চলেছে।
সিংহ: সিংহ জাতক-জাতিকাদের সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও সকলে আপনার কর্মদক্ষতার গুণগান গাইবেন। বসের সুনজরে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
কন্যা: দীর্ঘ দিনের আটকে থাকা কাজের সুরাহা হবে। কন্যা জাতক-জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনও কাজ নির্ভুল ভাবে করতে পারবেন। সৌভাগ্যের উদয় ঘটবে। আপনার কথায় অপরকে মোহিত করতে পারবেন।
বৃশ্চিক: ব্যবসায় দারুণ মুনাফা দেখতে পাবেন বৃশ্চিক জাতক-জাতিকারা। বুধের উদয় আপনাদের ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার উপর আসতে পারে। এর ফলে পেশাজীবনে অনেকটা এগিয়ে যাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। বৈবাহিক জীবনেও আনন্দ থাকবে।
কুম্ভ: বুধের উদয় কুম্ভ জাতক-জাতিকাদের জীবনে নানা সুপরিবর্তন নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। বাড়ির পরিবেশ উন্নত হবে। এর ফলে শান্তিতে থাকতে পারবেন। দুশ্চিন্তা থেকে রেহাই মিলবে। আর্থিক উন্নতি হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। কুম্ভ জাতক-জাতিকাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।