Numerology Prediction

আপনি কি সৎ? পরোপকারী? উদার? জন্মতারিখের নিরিখে আপনার গুণগুলি কী কী? খোঁজ দিলেন জ্যোতিষী

সংখ্যাতত্ত্বের মূল বিষয় বিভিন্ন সংখ্যা। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯, প্রত্যেক সংখ্যা এক এক গ্রহের সঙ্গে সম্পর্কিত। সংখ্যাতত্ত্বে ব্যক্তির জন্মতারিখ অনুযায়ী গ্রহের প্রভাবে প্রভাবিত হওয়ার কথা বলা হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১০:৫৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে প্রধান গ্রহ নয়টি। প্রত্যেক গ্রহের নিজ নিজ বৈশিষ্ট্য যেমন আছে, তেমনই রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্রভাব। প্রত্যেক মানুষ জন্মলগ্ন, জন্মরাশি এবং জন্মনক্ষত্র অনুযায়ী এক এক গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। গ্রহ অনুযায়ী স্বতন্ত্র গুণের অধিকারী হয়ে থাকেন বা বিশেষ ক্ষমতা বহন করেন। তবে কোন ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব প্রকট হবে, লগ্নের বা রাশির বা নক্ষত্রের নিরিখে তা বিচার করা বেশ জটিল। তার জন্য জ্যোতিষশাস্ত্রের উপর বেশ দখল থাকা প্রয়োজন। এই বিষয়ে সহজেই জানা সম্ভব জ্যোতিষশাস্ত্রেরই বিষয় সংখ্যাতত্ত্বের হিসাবে।

Advertisement

সংখ্যাতত্ত্বের মূল বিষয় বিভিন্ন সংখ্যা। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯, প্রত্যেক সংখ্যা এক এক গ্রহের সঙ্গে সম্পর্কিত। সংখ্যাতত্ত্বে ব্যক্তির জন্মতারিখ অনুযায়ী গ্রহের প্রভাবে প্রভাবিত হওয়ার কথা বলা হয়। এই কারণে জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন।

জন্মদিন যদি ১ থেকে ৯-এর মধ্যে হয় তা হলে কোনও সমস্যা নেই। যদি ১০ থেকে ৩১-এর মধ্যে হয় তা হলে দুটি সংখ্যার যোগফল এক সংখ্যায় পরিবর্তন করতে হবে। ধরা যাক, জন্মদিন মাসের ২৯ তারিখ। এ ক্ষেত্রে ২+৯ যোগফল ১১। পরবর্তী পর্যায়ে ১+১ যোগফল ২। অর্থাৎ, ২৯ তারিখে জন্ম হলে প্রাপ্ত জন্মসংখ্যা ২। সংখ্যাকে এক অঙ্কে পরিবর্তন করতে হবে।

Advertisement

কোন তারিখে জন্ম হলে কোন গ্রহের প্রভাব পড়ে এবং উক্ত গ্রহের প্রভাবে ব্যক্তির কেমন চারিত্রিক বৈশিষ্ট্য হয়, জেনে নিন।

  • জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ হলে ব্যক্তিরা রবির প্রভাবে প্রভাবিত হন। উক্ত ব্যক্তি নেতৃত্বদানের ক্ষমতা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা যুক্ত হন এবং যে কোনও ব্যক্তির উপর প্রভাব ফেলার ক্ষমতা থাকে।
  • জন্মতারিখ ২, ১১, ২০,২৯ হলে ব্যক্তি চন্দ্রের প্রভাবে প্রভাবিত হন। ব্যক্তি অভিনয়ক্ষমতা, জনপ্রিয়তা, বন্ধুবান্ধব এবং জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন ক্ষমতা যুক্ত হয়ে থাকেন। কথা বলা এবং বোঝানোর বিষয়ে বিশেষ দক্ষ হন।
  • জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০ হলে ব্যক্তি বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হন। ধার্মিক ও সৃজনশীল গুণ সম্পন্ন হয়ে থাকেন। জনসংযোগ, সামাজিক কর্ম এবং সুপরিকল্পনা দানের ক্ষমতা জন্মগত। যে কোনও বিষয়ে বোঝাতে দক্ষ হন।
  • জন্মতারিখ ৪, ১৩, ২২ ,৩১ হলে ব্যক্তি রাহুর প্রভাবে প্রভাবিত হন। ব্যক্তির ব্যবহারিক জ্ঞান, বিশ্বাসযোগ্যতা এবং কর্মক্ষমতা জন্মগত। ইলেক্ট্রনিক্স , ইন্টারনেট বিষয়ে আকর্ষণ থাকতে দেখা যায়। ছবি তোলার দক্ষতা থাকে।
  • জন্মতারিখ ৫, ১৪, ২৩ হলে ব্যক্তি বুধের প্রভাবে প্রভাবিত হন। বালকসুলভ ব্যবহার হয়। অস্থিরতা, চঞ্চলতা থাকলেও কর্মে উদ্যমী হন। খুব ভাল কথা বলতে পারেন।
  • জন্মতারিখ ৬, ১৫, ২৪ হলে ব্যক্তি শুক্রের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। ব্যক্তির ভালবাসা, সমবেদনা, দায়িত্বজ্ঞান জন্মগত। গানবাজনা, অভিনয় ইত্যাদি প্রতিভা থাকতে দেখা যায়।
  • জন্মতারিখ ৭, ১৬, ২৫ হলে ব্যক্তি কেতুর প্রভাবে প্রভাবিত হন। ব্যক্তির মধ্যে ধার্মিক, আধ্যাত্মিক, অন্তদর্শন ক্ষমতা, আত্মজ্ঞান, গভীর চিন্তা করার ক্ষমতা জন্মগত ভাবে থাকতে দেখা যায়।
  • জন্মতারিখ ৮, ১৭, ২৬ হলে ব্যক্তি শনির প্রভাবে প্রভাবিত হন। বাস্তববাদী, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলার প্রতি বিশ্বাস জন্মগত থাকে। শান্ত পরিবেশ পছন্দ করেন।
  • জন্মতারিখ ৯, ১৮, ২৭ হলে ব্যক্তি মঙ্গলের প্রভাবে প্রভাবিত হন। সাহসী, ঝুঁকিপূর্ণ কর্মের প্রতি আসক্তি, পরোপকার করার মানসিকতা জন্মগত থাকে। যে কোনও খেলাধুলায় বিশেষ দক্ষ হয়ে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement