Air India Flight

মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! আট ঘণ্টা ওড়ার পর দিল্লিতে জরুরি অবতরণ সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের

বিমানসংস্থা সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই পাইলট বিমানটির জরুরি অবতরণের জন্য দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) বার্তা পাঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৬:২৯
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

আট ঘণ্টা ধরে ওড়ার পর বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিতেই দিল্লিতে ফিরে এল আমেরিকার সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ফ্লাইট ট্র্যাকার-এর তথ্য বলছে, বিমানটি আট ঘণ্টা আকাশে ছিল। দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল বিমানটি।

Advertisement

বিমানসংস্থা সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগ ধরা পড়তেই পাইলট বিমানটির জরুরি অবতরণের জন্য দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) বার্তা পাঠান। এটিসি থেকে সবুজ সঙ্কেত মিলতেই বিমানের মুখ ঘুরিয়ে ফের দিল্লির উদ্দেশে রওনা হয় বিমানটি। তবে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করান।

বিমানসংস্থাটি জানিয়েছে, বিমানে কী গোলযোগ হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিমানটিতে ২৩০ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার এআই১৭৩ বিমানটি সান ফ্রান্সিসকোর উদ্দেশে রওনা হয়। কিন্তু মাঝ-আকাশে বিমানে কিছু একটা সমস্যা ধরা পড়ে। তার পরই সেটি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছিল। দিল্লিতে নামার কিছু আগেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ওই অবস্থাতেই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করান পাইলট। সব যাত্রীকে নিরাপদে বার করে আনা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement