Global Recipes of Fried Eggplant

বেগুন ভাজার বিশ্বরূপ দর্শন! নানা দেশে কী ভাবে এটি খাওয়া হয়? নামই বা কী কী?

ডাল-ভাত মেখে ভাজা বেগুনের টুকরো মুখে তুললে মনে হয় এক গ্রাস অমৃত। যদিও বেগুন ভাজাকে অমৃতসমান ভাবা খাদ্যরসিক একা বাঙালি নয়। বিশ্ব জুড়েই ভোজনরসিকদের কাছে বেগুন ভাজা অত্যন্ত প্রিয় এবং পছন্দের পদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৭:১৯
Share:

বিশ্বভ্রমণে বেগুনভাজার নানা রূপ! ছবি: সংগৃহীত।

গরম ভাত, মুগ বা মুসুরের ডাল আর পাশে একখানি মুচমুচে বেগুন ভাজা অথবা বেসনে ডুবিয়ে ভাজা বেগুনি— বাঙালির কাছে এ খাবার এক স্বর্গীয় অনুভূতি! নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভাজা বেগুনের বাইরের দিকে হালকা মুচমুচে ভাব আর ভিতরে থাকে নরম মিষ্টি শাঁস। কেউ বেসনে ডুবিয়ে ভাজেন, কেউ পোস্ত মাখিয়ে। পদ্ধতি যেমনই হোক ডাল-ভাত মেখে সেই ভাজা বেগুনের টুকরো মুখে তুললে মনে হয় এক গ্রাস অমৃত। তবে বেগুন ভাজাকে অমৃতসমান ভাবা খাদ্যরসিক একা বাঙালি নয়।

Advertisement

বিশ্বজুড়েই ভোজনরসিকদের কাছে বেগুন ভাজা অত্যন্ত প্রিয় এবং পছন্দের পদ। রান্নার ধরন এবং উপকরণ বদলালেও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে বেগুন ভাজা খাওয়া হয়। কেমন স্বাদ তার? কী নামেই বা ডাকা হয়?

১। নাসু দেঙ্গাকু, জাপান: জাপানে বেগুন ভাজার এক দারুণ পদ তৈরি হয়। বেগুন মাঝখান থেকে কেটে তা ভালো করে ভেজে বা গ্রিল করে নেওয়া হয়। তারপর তার ওপর মাখানো হয় ‘মিসো পেস্ট’। যা এক ধরনের সয়াবিনের সস। এ ছাড়া থাকে চিনি ও মিরিনের মিশ্রণ। এই বেগুন ভাজার স্বাদ মিষ্টি ও নোনতার এক অপূর্ব সংমিশ্রণ।

Advertisement

২। বালাদোঁ, ফিলিপিন্স: বেগুন প্রথমে গোটা পুড়িয়ে বা ভেজে নেওয়া হয়। তারপর চামড়া ছাড়িয়ে, ডিমের ব্যাটারে ডুবিয়ে প্যানে এপিঠ-ওপিঠ করে ভাজা হয়, যাকে বলা হয় ‘পোচড এগপ্ল্যান্ট ওমলেট’।

৩। মেলানজানে আল্লা পারমিজিয়ানা, ইটালি: বেগুন স্লাইস করে কেটে প্রথমে কড়া করে ভেজে নেওয়া হয়। তারপর টম্যাটো সস, মোজারেলা চিজ এবং পারমেজান চিজের স্তর দিয়ে তা বেক করা হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ইটালীয় খাবার।

৪। পাবলিকানি, তুরস্ক: মধ্যপ্রাচ্য ও তুরস্কে বেগুন কিউব করে কেটে অলিভ অয়েলে কড়া করে ভাজা হয়। সাধারণত রসুন, দই বা টমেটোর সসের সঙ্গে স্টার্টার হিসাবে এটি পরিবেশন করা হয়।

মোট কথা, রান্নার পদ্ধতি ভিন্ন হলেও বেগুনের ভিতরের নরম মাখনের মতো টেক্সচার আর বাইরের মুচমুচে ভাবটাই একে বিশ্ব জুড়ে এতটা জনপ্রিয় করে তুলেছে। আর আপনি চেনা বেগুন ভাজা বা বেগুনি থেকে যদি একটু মুখ বদলাতে চান বা করতে চান স্বাদ নিয়ে পরীক্ষানিরীক্ষা, তবে অন্য দেশের বেগুন ভাজা রেঁধে দেখতেই পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement