কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। — ফাইল চিত্র।
সৌরভের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিলেন অভিষেক। ২২ রান করে ফিরলেন তিনি।
কলকাতা-দিল্লি ম্যাচ চার ওভার গড়াতে না গড়াতেই এটি নিয়মরক্ষার ম্যাচ হয়ে গেল। রাজস্থান মুম্বইকে হারিয়ে দেওয়ায় কলকাতা এবং দিল্লি দুই দলই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল।
অপরিবর্তিত দল নিয়ে নামছে কেকেআর। অঙ্গকৃশ রঘুবংশীর জায়গায় আগের ম্যাচে নেমেছিলেন তেজস্বী দাহিয়া। এ দিন তিনি শুরু থেকে খেলছেন।