IPL 2026

বুমরাহের লজ্জার নজির! ১১ বছরে প্রথম বার, দুঃস্বপ্নের মরসুম শেষ মুম্বইয়ের পেসারের

১১ বছরে এত খারাপ মরসুম কাটেনি জসপ্রীত বুমরাহের। আইপিএলে এ বার লজ্জার নজির গড়েছেন তিনি। শেষ ম্যাচে তাঁকে খেলায়নি মুম্বই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৮:৩০
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

চলতি মরসুমে এক বারের জন্যও গতি পায়নি মুম্বই ইন্ডিয়ান্সের গাড়ি। বার বার হোঁচট খেতে হয়েছে। দ্বিতীয় দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে বিদায় নিতে হয়েছে তাদের। মুম্বইয়ের এই খারাপ খেলার নেপথ্য বড় কারণ জসপ্রীত বুমরাহের ফর্মে না থাকা। ১১ বছরে এত খারাপ মরসুম কাটেনি বুমরাহের। আইপিএলে এ বার লজ্জার নজির গড়েছেন তিনি। শেষ ম্যাচে তাঁকে খেলায়নি মুম্বই।

Advertisement

১১ বছর পর এই মরসুমে বুমরাহের উইকেট সংখ্যা দু’অঙ্কে পৌঁছোয়নি। ১৩ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন মাত্র ৪ উইকেট। ওভার প্রতি ৮.৩৬ রান দিয়েছেন তিনি, যা সাধারণত বুমরাহের থেকে দেখা যায় না। তাঁর বিরুদ্ধে বড় শট মারতে ভয় পাননি ব্যাটারেরা। বুমরাহ ফর্মে না থাকায় ভুগেছে মুম্বইয়ের বোলিং।

২০১৫ সালে শেষ বার আইপিএলের এক মরসুমে বুমরাহের উইকেটের সংখ্যা এক অঙ্কে ছিল। সে বার মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ৩ উইকেট। এ বার ১৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, সে বারের থেকেও খারাপ খেলেছেন এ বার। মাঝে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দলের হাল যা-ই থাকুক, বুমরাহ দুই অঙ্কে উইকেট নিয়েছেন।

Advertisement

২০১৬ সাল থেকে পরের ন’টি মরসুমে বুমরাহ যথাক্রমে ১৫, ২০, ১৭, ১৯, ২৭, ২১, ১৫, ২০ ও ১৮টি উইকেট নিয়েছেন। আইপিএলে মোট ১৫৮ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল কেরিয়ারে তাঁর ইকোনমি রেট ৭.৩৩। তার থেকে বেশি রান তিনি এ বার দিয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে বুমরাহের ইকোনমি রেট এর থেকে বেশি ছিল। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, কতটা খারাপ মরসুম কেটেছে তাঁর। লজ্জার নজির গড়েছেন বুমরাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement