IPL 2026

দিল্লি ম্যাচের ২ ঘণ্টা আগে ১৮ কোটির বোলারকে নিয়ে মোহভঙ্গ কেকেআরের! নেওয়া হল পরিবর্ত ক্রিকেটারও

১৮ কোটি টাকা দাম দিয়ে নিলামে নেওয়া হয়েছিল তাঁকে। আইপিএলে করেছেন মাত্র আটটি বল! দিল্লি ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলেন সেই মাথিশা পাথিরানা। তাঁর জায়গায় পরিবর্ত ক্রিকেটারও নিয়ে ফেলল কেকেআর। কে তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৮:১৯
Share:

মাথিশা পাথিরানা। ছবি: সমাজমাধ্যম।

১৮ কোটি টাকা দাম দিয়ে নিলামে নেওয়া হয়েছিল তাঁকে। আইপিএলে করেছেন মাত্র আটটি বল! একটি ম্যাচও পুরো খেলতে পারেননি। দিল্লি ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলেন সেই মাথিশা পাথিরানা। তাঁর জায়গায় পরিবর্ত ক্রিকেটারও নিয়ে ফেলল কেকেআর। নেওয়া হয়েছে কর্নাটকের ক্রিকেটার লাভনিত সিসোদিয়াকে। কিন্তু আদৌ তাঁকে দিল্লি ম্যাচে খেলানো হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে পায়ে চোট পাওয়ার কারণে আইপিএলের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ড তাঁকে অনাপত্তি শংসাপত্র (এনওসি) দেয়নি। ফিটনেসের প্রমাণ দেওয়ার পর ভারতে আসার সুযোগ পান। কেকেআর শিবিরে যোগ দিয়েও দলের কম্বিনেশনের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়নি তাঁকে।

অবশেষে তিনি গুজরাত ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান। কিন্তু ১.২ ওভার বল করেই মাঠ ছাড়েন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল তাঁর। তার পর থেকে আর খেলতে পারেননি। অবশেষে ছিটকেই গেলেন তিনি। অর্থাৎ তাঁর এক-একটি বলের মূল্য ২ কোটি টাকারও বেশি।

Advertisement

বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার সিসোদিয়া কর্নাটকের হয়ে ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এখনও আইপিএলে খেলার সুযোগ পাননি। অতীতে বেঙ্গালুরু এবং কলকাতা দলের সদস্য ছিলেন। কেকেআর তাঁকে ২০২৫-এর মহানিলামে কিনেছিল। একটি ম্যাচেও খেলায়নি। অঙ্গকৃশ রঘুবংশী ছিটকে যাওয়ায় উইকেটকিপার বিভাগে বিকল্প যোগ করল কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement