দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে পারেন। সেই আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী। আইনি স্বস্তি আদায় করে দিলেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর পরই নাম না-করেই বিকাশকে বিঁধলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে কল্যাণ লেখেন, এক জন আইনজীবী, যিনি নিজেকে দুর্নীতির বিরুদ্ধে তুলে ধরতে চান, তিনি সওয়াল করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তাঁর স্বামীর হয়ে। যদিও কল্যাণের কটূক্তির প্রসঙ্গে জবাব দিয়েছেন বিকাশ।