Motilal Cassettes Collector

ডিজিটাল যুগে অটুট ক্যাসেট-প্রেম, ৫ হাজারের বেশি পুরনো গানের সাম্রাজ্য মোতিলালের

ঘর ভরা ক্যাসেট। যত্নে আগলে রাখেন মোতিলাল। সোশ্যাল মিডিয়ার যুগে ক্যাসেটের প্রতি তাঁর ভালবাসা এতটুকুও কমে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৭:০২
Share:
Advertisement

পুরনো গানের ক্যাসেট জমানোই তাঁর শখ। লতা থেকে মান্না। রোমান্টিক থেকে ডিস্কো, কী নেই তাঁর ক্যাসেট লাইব্রেরিতে! ৭০-এর বৃদ্ধ মোতিলাল মোহতা। বিকানের মাওয়া পট্টির বাসিন্দা। ১৭ বছর বয়স থেকেই ক্যাসেট জমানো শুরু তাঁর। কেটেছে কয়েক দশক। পাঁচ হাজারেরও বেশি হিন্দি গানের ক্যাসেটের সাম্রাজ্য। তাঁর দিনের শুরু আর শেষটা হয় গান শুনেই। ডিজিটাল প্লেলিস্টের যুগে পুরনো হিন্দি গানের সুর আগলে বাঁচেন ক্যাসেট-প্রেমী মোতিলাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement