বইপ্রেমী বাঙালির অক্সিজেন বইপাড়া। নতুন, পুরনো বইয়ের গন্ধ মাখা ফুটপাথ। বই নেড়েচেড়ে দেখা, কেনাকেটা। পড়ার বই কেনার ফাঁকেই দুষ্প্রাপ্য কোনও বই হাতে তুলে নেওয়া। সেই বইপাড়া আগের মতোই থাকবে তো? সমাজমাধ্যমে ঘুরছে উচ্ছেদের জল্পনা। হাওড়া, শিয়ালদহে হকার উচ্ছেদ অভিযান চলেছে কিছু দিন আগেই। কোপ পড়েছে বেআইনি নির্মাণে। দু’পা দূরেই কলেজ স্ট্রিটের ফুটপাতে সারি সারি বই দোকান। সেগুলোর পরিণতি কী হবে?