Viral Video

তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত ডানাওয়ালা জীবের, ‘জীবন’ দানে স্বস্তি ফেরালেন উকিল! ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

বুন্দেলখণ্ডের আদাতল চত্বরে ঘটে গেল এক মন ছুঁয়ে যাওয়া ঘটনা। অতিরিক্ত গরমের কারণে গাছে ঝুলে থাকা একটি বাদুড় অজ্ঞান হয়ে আদালত চত্বরে পড়ে যায়। আশপাশের উকিলেরা সকলে ছুটে যান তাকে বাঁচাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১১:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মে মাসের তপ্ত গরমে হাঁসফাঁস করছে ভারতের বহু রাজ্য। এই গরমে মানুষের যেমন কষ্ট হয়, তেমনই প্রকৃতির তাপপ্রবাহ থেকে রেহাই পায় না অবোলা প্রাণীরা। ভারতের গরম অঞ্চলগুলির মধ্যে অন্যতম বুন্দেলখণ্ড। সেখানকার আদালত চত্বরে ঘটে গেল এক মন ছুঁয়ে যাওয়া ঘটনা। অতিরিক্ত গরমের কারণে গাছে ঝুলে থাকা একটি বাদুড় অজ্ঞান হয়ে আদালত চত্বরে পড়ে যায়। আশপাশের উকিলেরা সকলে ছুটে যান তাকে বাঁচাতে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আদালত চত্বরে মেঝের উপর পড়ে রয়েছে একটি বাদুড়। প্রথমে অসাড় ভাবে পড়ে থাকলেও খানিক পরেই নড়াচড়া করা শুরু করে সেটি। জুলু জুলু চোখে চেয়ে ছোট্ট জিভ বার করে ধুঁকতে থাকে বাদুড়টি। দেখে মনে হল যেন জল চাইছে। তার এই কাতর আবেদন বুঝতে পারলেন আদালত চত্বরে থাকা উকিলেরা। এক জন জলের বোতল নিয়ে এগিয়ে গেলেন। বাদুড়টির মুখের সামনে ধীরে ধীরে জল ঢালতে লাগলেন তিনি। বাদুড়টিও ছোট্ট জিভ বার করে চেটে চেটে জল খেল। তার পর বাদুড়টির গায়ে একটু জল ছিটিয়ে দিলেন তিনি। বাদুড়টি এ বার গায়ে জোর ফিরে পেল। ডানায় ভর দিয়ে একটু একটু করে এগোতে লাগল সে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দীপক_লাভানিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে তিন লক্ষ ১১ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম হৃদয়স্পর্শী মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement