Viral Video

পাকিস্তানে তিন বছর! কী কী দেখে চমকে গিয়েছিলেন? ভারতে ফিরে কিসের গুণ গাইলেন তরুণী? ভাইরাল ভিডিয়োয় হইচই

ভিডিয়োয় পাকিস্তানের মানুষ এবং বাজার নিয়ে কথা বলেছেন হর্ষণীত। বিষয়স্রষ্টার দাবি, তাঁর পরিবার যেখানেই গিয়েছে, সেখানকার মানুষের থেকেই অবিশ্বাস্য আন্তরিকতা এবং আতিথেয়তা পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

পাকিস্তানে তিন বছর কাটিয়েছেন। ফিরে এসে সেই অভিজ্ঞতার কথা জানালেন এর ভারতীয় তরুণী। তরুণীর দাবি, ভারতের প্রতিবেশী দেশ থেকে বেশ কিছু প্রিয় স্মৃতি নিয়ে এসেছেন তিনি। ইনস্টাগ্রামে ওই তরুণীর পোস্ট করা একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর নাম হর্ষণীত কউর। পেশায় তিনি এক জন কন্টেন্ট ক্রিয়েটর (বিষয়স্রষ্টা)। হর্ষণীত পাকিস্তানে তিন বছর কাটিয়েছেন। প্রতিবেশী দেশে তাঁর দৈনন্দিন জীবন কেমন ভাবে কাটছিল, তার একটি ঝলক সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োর মাধ্যমে দেখিয়েছেন তিনি। সীমান্তের ওপারে থাকার সময়কার আতিথেয়তা এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়েও ভিডিয়োয় কথা বলেছেন হর্ষণীত। তিনি বলেন, ‘‘এক জন ভারতীয়, যে পাকিস্তানে তিন বছর কাটিয়েছে, সে পাকিস্তানের কিছু জিনিসকে ভালবাসে ফেলেছে। সেটাই আমি এখানে তুলে ধরেছি।’’

ভিডিয়োয় পাকিস্তানের মানুষ এবং বাজার নিয়ে কথা বলেছেন হর্ষণীত। বিষয়স্রষ্টার দাবি, তাঁর পরিবার যেখানেই গিয়েছে, সেখানকার মানুষের থেকেই অবিশ্বাস্য রকম আন্তরিকতা এবং আতিথেয়তা পেয়েছেন। ভিডিয়োয় হর্ষণীত বলেন, ‘‘আমার বাবা পাগড়ি পরেন বলে তাঁরা সবসময় বলতেন, ‘সর্দার জি, তুসি এসে চা খেয়ে যাও, খাবার খেয়ে যাও।’ আমাদের কখনও না খাইয়ে যেতে দিতেন না।’’

Advertisement

হর্ষণীত আরও জানিয়েছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে থাকতেন তিনি। তাঁর কথায়, ‘‘ইসলামাবাদে যেখানেই হাঁটুন না কেন, চারিদিক থেকেই পাহাড়-পর্বত দেখা যেত। ইসলামাবাদে মারগালা হিলস নামে একটি জায়গা আছে। খুব সুন্দর। সকাল বা বিকেলে, যখনই আমরা আশেপাশে হাঁটতাম, চারিদিক থেকেই পাহাড়-পর্বত দেখা যেত।’’

ইসলামাবাদ থেকে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত মুরি শহরের কথাও ভিডিয়োয় উল্লেখ করেছেন হর্ষণীত। বিষয়স্রষ্টা জানিয়েছেন, সেখান থেকে পুরো শহরটা দেখা যেত। তাঁর কথায়, ‘‘আপনি এই ভিউপয়েন্টে বসলে সেখানে কাবাব, রেস্তরাঁ এবং এই সুন্দর ভিউপয়েন্টটি দেখতে পাবেন। রাতে ওখান থেকে শহরটাকে খুব সুন্দর লাগত। এটা আমার ব্যক্তিগত ভাবে খুব পছন্দের জায়গা।’’ হর্ষণীত আরও জানিয়েছেন, তিনি ইসলামাবাদে একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করেছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হর্ষণীতকউর_ফিট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার পাকিস্তানের সুনাম করার জন্য তরুণীর সমালোচনা করেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement