Viral Video

বন্দুক বনাম হাত! লুটের পরিকল্পনা ভেস্তে ডাকাতকে ফেলে পেটালেন অকুতোভয় মহিলা, ভাইরাল ভিডিয়ো

ক্যাশ কাউন্টারে বসে থাকা মহিলার সঙ্গে কথোপকথন চলছে তরুণের। পকেট থেকে হঠাৎই বার করলেন এক বন্দুক। সেই বন্দুক উঁচিয়ে ক্যাশ কাউন্টারের মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করলেন তরুণ। তার পর যা ঘটল তা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১১:৪৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানের ক্যাশ কাউন্টারে বসে রয়েছেন এক ভারতীয় মহিলা। সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ক্রেতা। তরুণ ক্রেতাকে দেখে মনে হল তিনি বিদেশি। ক্যাশ কাউন্টারে বসে থাকা মহিলার সঙ্গে কথোপকথন চলছে তাঁর। তিনি পকেট থেকে হঠাৎই বার করলেন একটি বন্দুক। সেই বন্দুক উঁচিয়ে ক্যাশ কাউন্টারের মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করলেন তরুণ। তার পর যা ঘটল তা দেখলে অবাক হওয়া ছাড়া উপায় নেই। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকা মহিলার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন এক তরুণ ক্রেতা। তরুণের পরনে রয়েছে একটি ধূসর রঙের হুডি। তরুণ সেটির পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে কথা বলছেন মহিলার সঙ্গে। সেই তরুণ হঠাৎই হুডির পকেট থেকে বন্দুক বার করে মহিলার সামনে তুলে ধরলেন। বন্দুক ধরে রেখে মহিলার থেকে সমস্ত টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন তরুণ। মহিলা ভয় পেলেন না। উল্টে তিনি তরুণের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন। তরুণের চোখে আঙুল ঢুকিয়ে দিলেন সেই মহিলা। তার পর ক্যাশ কাউন্টারের টেবিলে তাঁর মাথা রেখে কিবোর্ড দিয়ে মারলেন। মহিলার রুদ্ররূপ দেখে ভয় পেলেন তরুণ। একছুটে দোকান থেকে বেরিয়ে গেলেন। মহিলা হাতে একটি হাতুড়ি নিয়ে তরুণের পিছনে ছুটে গেলেন। কিন্তু দোকানের ত্রিসীমানায় আর তরুণকে দেখতে পাওয়া গেল না। দোকানের সিসিটিভি ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছে। সাহসিকতার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘উন্ডেডলায়ন__’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৪০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ২৫ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। নেটাগরিকেরা ভারতীয় মহিলার সাহসিকতার প্রশংসা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement