Sex Racket Busted

গিরিশ পার্কে তিন কিশোরীকে উদ্ধার করল পুলিশ, যৌনচক্রে জড়িত থাকার অভিযোগে ধৃত মহিলা

রবিবার বিকেলে গোপনে খবর পেয়ে উত্তর কলকাতার ওই এলাকায় অভিযান চালান তাঁরা। উদ্ধার করা হয় ওই ৩জন মহিলাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০৩:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তর কলকাতার গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে হানা দিয়ে তিন কিশোরীকে উদ্ধার করল পুলিশ। তাদের দিয়ে দু্র্গা চরণ মিত্র স্ট্রিটে যৌনচক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কলকাতার ওই এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় ওই তিন কিশোরীকে। তারা সকলেই নেপালের নাগরিক।

ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ও ১৪৪ ধারায় কলকাতার বড়তলা থানায় মামলা রজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement