Ujjwal Biswas Arrested

ত্রাণসামগ্রী চুরির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! বাড়িতে হামলা, ভাঙচুর! ছোড়া হল ডিম

উজ্জ্বলের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক। পুলিশের উপস্থিতিতেই তাঁরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হন। চলে ভাঙচুর। গায়ে মুখে ডিম ছোড়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২২:২৩
Share:

প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। —ফাইল চিত্র।

ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগ তুলে নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে হেনস্থা করা হল। উজ্জ্বলের বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। শেষ পর্যন্ত ‘জনতার’ দাবি মেনে মঙ্গলবার রাতে তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হয়।

Advertisement

উজ্জ্বলের পরিবারের অভিযোগ হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক। পুলিশের উপস্থিতিতেই তাঁরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হন। চলে ভাঙচুর। গায়ে মুখে ডিম ছোড়া হয়। পরিবারের আর এক জনকে হেনস্থাও করা হয়। উজ্জ্বলকে গ্রেফতারের দাবিতে জনতা অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ তাঁকে থানায় তুলে নিয়ে যায়। রাতে পুলিশ জানায়, বেআইনি ভাবে ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে তাঁর এক সঙ্গীকেও।

যদিও ঘটনাস্থলে উপস্থিত উজ্জ্বলের ভাগ্নে, পেশায় চক্ষুচিকিৎসক সৌম্যনারায়ণ খাটুয়া ত্রাণসামগ্রী চুরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘মামা বিধায়ক হিসাবে নিজের কোটায় ওই ত্রাণসামগ্রী পেয়েছিলেন। বিলি না-হওয়া ত্রিপল, ধুতি, শাড়ি, জামা, লেগিংস-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী ঘরেই রাখা ছিল। সম্প্রতি তিনি নদিয়ার জেলাশাসক এবং কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও-কে চিঠি লিখে সেগুলি ফেরত নিয়ে যেতে বলেছিলেন। বুধবার বিকেলে পুলিশকে নিয়ে বিডিও অফিসের কর্মীরা সেগুলি ফেরত নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে আসা বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement