News Of The Day

ফলতার ফলপ্রকাশ। পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর একাধিক কর্মসূচি। ভারতে রুবিয়ো। আর কী কী নজরে

ফলতা বিধানসভা আসনের ভোট গণনা আজ। ফলাফলের দিকে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ ফলতা বিধানসভা আসনের ভোট গণনা রয়েছে। সকাল ৮টা থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গণনা শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতায় ২০ রাউন্ড গণনা হবে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার রয়েছে। পুরো গণনা প্রক্রিয়া সিসিটিভি নজরদারিতে হবে। ভোটে কারচুপির অভিযোগে ওই কেন্দ্রের সব ক'টি অর্থাৎ, ২৮৫টি বুথে পুনর্নির্বাচন করেছিল নির্বাচন কমিশন। সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আগেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় আজ ফলতার ফলাফলের দিকে নজর থাকবে।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক ও রাজনৈতিক— দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ এই সফর ঘিরে জেলাজুড়ে তৎপরতা শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় নন্দীগ্রামে অনুষ্ঠিত হবে অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান, যেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যাশিত। এরপর বিকেল ৪টায় হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সফর ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

Advertisement

৩ ভারতে রুবিও: নজরে সফরের দ্বিতীয় দিন

আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের মরণ-বাঁচন ম্যাচ। শেষ ম্যাচে বিপক্ষে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে যেতে গেলে ইডেনে আজ জিততেই হবে কেকেআরকে। অজিঙ্ক রাহানেদের খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। তবে খেলতে নামার আগেই বিদায় হয়ে যেতে পারে কলকাতার। কারণ, বিকেল ৩:৩০ থেকে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে রাজস্থান জিতে গেলেই আর কোনও অঙ্কেই কোনও সুযোগ থাকবে না কলকাতার। দু’টি ম্যাচই স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

৫ আবহাওয়া: অস্বস্তিকর গরম কাটবে কি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement