Hospital in Narendrapur

অভিজ্ঞ চিকিৎসক থেকে পরিকাঠামো, বিশ্বমানের চিকিৎসার নতুন দিগন্ত খুলে গেল নরেন্দ্রপুরে

মানুষের সুবিধার কথা মাথায় রেখেই কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অ্যাপোলো হাসপাতাল এখন পৌঁছে গেছে নরেন্দ্রপুরে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩
অ্যাপোলো হাসপাতাল, নরেন্দ্রপুর

অ্যাপোলো হাসপাতাল, নরেন্দ্রপুর

উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমস্ত সুবিধা যদি হাতের কাছেই পাওয়া যায়, তা হলে নিশ্চিন্ত হওয়াটাই স্বাভাবিক। মানুষের সেই সুবিধার কথা মাথায় রেখেই কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অ্যাপোলো হাসপাতাল এখন পৌঁছে গেছে নরেন্দ্রপুরে।

২৫০টি শয্যা-সজ্জিত এই অত্যাধুনিক হাসপাতালে রয়েছে এমন সব পরিকাঠামো এবং পরিষেবা, যা একজন রোগীর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখানে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫টি শয্যা-সজ্জিত আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবার জন্য রয়েছে নির্দিষ্ট বিভাগ, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা করা হয়।

বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:

অ্যাপোলো হাসপাতাল, নরেন্দ্রপুর

অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, জেনারেল মেডিসিন, ইউরোলজি এবং জেনারেল সার্জারি, প্রতিটি বিভাগেই রয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং দক্ষ চিকিৎসক দল, যারা রোগীর সুস্থতা নিশ্চিত করতে সদা প্রস্তুত। রয়েছে অ্যাপোলো প্রোহেলথ বিভাগ, যেখানে কম্প্রিহেনসিভ ক্যান্সার স্ক্রীনিং-এর সুব্যবস্থা আছে।

এ ছাড়াও রয়েছে কেমো ওয়ার্ড, ডেকেয়ার ওয়ার্ড, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট, যা স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয়েছে।

ফার্মেসি থেকে শুরু করে ২৪x৭ এমার্জেন্সি পরিষেবা, যেকোনও স্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত অ্যাপোলো হাসপাতাল, নরেন্দ্রপুর। এখানে ব্যবহৃত বিশ্বমানের চিকিৎসা যন্ত্রপাতি এবং প্রযুক্তি নিশ্চিত করে উন্নত, নির্ভুল এবং সময়োপযোগী চিকিৎসা। শুধু চিকিৎসাই নয়, রোগীদের সার্বিক সুস্থতার কথা মাথায় রেখে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যকর এবং সংক্রমণমুক্ত খাবারের ব্যবস্থার উপরও।

নিরাপদ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে প্রতিটি রোগীর সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করাই অ্যাপোলো হাসপাতাল, নরেন্দ্রপুরের অঙ্গীকার।

যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নের জন্য, অ্যাপোলোতে যোগাযোগ করুন:

জরুরি নম্বর: ১০৬৬

হেল্পলাইন নম্বর: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল আইডি: info_narendrapur@apollohospitals.com

এই প্রতিবেদনটি ‘অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল’-এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আরও পড়ুন