Lalbaba Rice Contest

হারিয়ে যাওয়া সাবেক স্বাদ! জ্বর-সর্দিতে মুখে রুচি ফেরাতে সেরা ‘চাল চিংড়ির চ্যাপ্টা’

ঠাকুমা-দিদিমাদের আমলের এক হারিয়ে যাওয়া পদ চাল চিংড়ির চ্যাপ্টা।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬

তানিয়া মাইতি

হারিয়ে যাওয়া সাবেক স্বাদ! জ্বর-সর্দিতে মুখে রুচি ফেরাতে সেরা ‘চাল চিংড়ির চ্যাপ্টা’

জেলা: হুগলি | পদের নাম: চাল চিংড়ির চ্যাপ্টা

ঠাকুমা-দিদিমাদের আমলের এক হারিয়ে যাওয়া পদ চাল চিংড়ির চ্যাপ্টা। সর্দি-জ্বরে যখন মুখে রুচি থাকে না, তখন কালোজিরে আর চিংড়ির এই যুগলবন্দি যেন ম্যাজিকের মতো কাজ করে।

উপকরণ:

বাসমতি চাল (২ কাপ), চিংড়ি মাছ (৩০০ গ্রাম), নারকেল কোরা (আধ কাপ), কালোজিরে (১ চামচ), শুকনো লঙ্কা (২টি), কাসুন্দি (৩ চামচ), পোস্ত-কাঁচালঙ্কা-দুধের সর বাটা, সর্ষের তেল, নুন-হলুদ এবং কলাপাতা।

প্রস্তুত প্রণালী:

নুন-হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সামান্য তেলে কালোজিরে, শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। এ বার এই ভাজা চিংড়ি হালকা করে থেঁতো করে নিন যাতে কালোজিরের গন্ধ মিশে যায়। একটি পাত্রে ভাত, থেঁতো করা চিংড়ি, কাসুন্দি, নারকেল কোরা ও পোস্ত বাটা দিয়ে ভাল করে মেখে নিন। এ বার আগুনের আঁচে সেঁকে নেওয়া কলাপাতায় মিশ্রণটি ঢেলে নিয়ে চেপে চেপে অল্প তেলে এপিঠ-ওপিঠ সেঁকে নিলেই তৈরি ‘চাল চিংড়ির চ্যাপ্টা’।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো