Lalbaba Rice Contest

মা ঠাকুমাদের আমলের হেঁশেল থেকে সাবেকি ছোঁয়ায় বানিয়ে ফেলুন পুষ্টিকর ‘থোড়ের পোলাও’

থোড় দিয়ে চচ্চড়ি বা ঘন্ট তো অনেক খেয়েছেন, কিন্তু পোলাওয়ের সঙ্গে এর মেলবন্ধন জিভে অন্য স্বাদ এনে দেবে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৭

সুরশ্রী ঘোষ

জেলা: হুগলি | নাম: থোড়ের পোলাও

থোড় দিয়ে চচ্চড়ি বা ঘন্ট তো অনেক খেয়েছেন, কিন্তু পোলাওয়ের সঙ্গে এর মেলবন্ধন জিভে অন্য স্বাদ এনে দেবে।

উপকরণ:

বাসমতি চাল (২৫০ গ্রাম), কচি থোড়, ডুমো করে কাটা আলু, আদা-জিরে-কাঁচালঙ্কা বাটা, শাহী জিরে, গোটা গরম মশলা, কাজু-কিশমিশ, ঘি, চিনি ও নুন।

প্রস্তুত প্রণালী:

থোড় একদম ঝিরিঝিরি করে কেটে নুন ও হলুদ মাখিয়ে রাখুন যাতে নরম হয়ে যায়। কড়াইতে ঘি এবং তেল গরম করে শাহী জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিন। এ বার আলু ও নুন-হলুদ মাখানো থোড় দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে এলে আদা-জিরে-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর ভেজানো চাল ও পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। নামানোর আগে কাজু-কিশমিশ, ঘি ও চিনি দিয়ে দমে রাখলে তৈরি সাবেক স্বাদের থোড়ের পোলাও।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো