মিস্টুনি বন্দ্যোপাধ্যায়
জেলা: হাওড়া | পদের নাম: ক্ষীর কমলা
শীতের আমেজ আর কমলার সুবাস— এই দু’য়ের মেলবন্ধনে তৈরি এক অপূর্ব মিষ্টি ‘ক্ষীর কমলা’। সাধারণ ক্ষীরকে এক অন্য মাত্রা দিতে এই পদটি অতুলনীয়।
উপকরণ:
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি প্যানে দুধ ফুটিয়ে তাতে চালের গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে এলে তাতে এলাচ গুঁড়ো, জাফরান এবং কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। স্বাদ মতো চিনি দিয়ে মিশ্রণটি ঘন হয়ে ক্ষীরের আকার নিলে নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এ বার কমলালেবুর কোয়া থেকে দানা এবং খোসা ছাড়িয়ে শুধু পাল্প বের করে নিন (লেবুর বাইরের খোসাটি আস্ত রাখার চেষ্টা করুন)।
ক্ষীর ঠান্ডা হলে কমলালেবুর পাল্প মিশিয়ে নিন। এ বার আস্ত লেবুর খোসার মধ্যে এই মিশ্রণটি ঢেলে উপর থেকে আমন্ড কুচি ছড়িয়ে দিন। ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন জিভে জল আনা ক্ষীর কমলা।
এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।