Lalbaba Rice Contest

নিরামিষ ভোজেও থাক রাজকীয় ছোঁয়া, গোবিন্দভোগ চাল আর ফুলকপিতে জমজমাট ‘নারকেল দুধে ভোগকপি’

গোবিন্দভোগ চাল আর ফুলকপির মেলবন্ধনে তৈরি এই পদটি নিরামিষ হলেও স্বাদে যে কোনও রাজকীয় পদকে হার মানাবে।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৮

তনুশ্রী গুপ্ত

নিরামিষ ভোজেও থাক রাজকীয় ছোঁয়া, গোবিন্দভোগ চাল আর ফুলকপিতে জমজমাট ‘নারকেল দুধে ভোগকপি’

জেলা: কলকাতা | পদের নাম: নারকেল দুধে ভোগকপি

গোবিন্দভোগ চাল আর ফুলকপির মেলবন্ধনে তৈরি এই পদটি নিরামিষ হলেও স্বাদে যে কোনও রাজকীয় পদকে হার মানাবে।

উপকরণ:

গোবিন্দভোগ চাল (২৫০ গ্রাম), ফুলকপি (১ কাপ), নারকেল দুধ ও গরুর দুধ (১ কাপ করে), কাজু বাটা, দই, ভাজা মশলা, পেঁয়াজ বেরেস্তা, আদা-রসুন কোরা, ঘি, সাদা তেল ও গোটা গরম মশলা।

প্রস্তুত প্রণালী:

কড়াইতে তেল এবং ঘি গরম করে ফুলকপিগুলো নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে আদা-রসুন ও কাজু বাটা দিয়ে কষিয়ে নিন। এবার ধুয়ে রাখা চাল দিয়ে নেড়েচেড়ে ভাজা ফুলকপি, দুই রকমের দুধ ও পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিন। ১০ মিনিট পর চাল সেদ্ধ হয়ে এলে চেরা কাঁচালঙ্কা, ঘি, ভাজা মশলা ও বেরেস্তা ছড়িয়ে দমে রাখুন। ব্যাস, তৈরি সুস্বাদু নারকেল দুধে ভোগকপি।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো