Lalbaba Rice Contest

নারকেল আর চিংড়ির গন্ধে মাতবে রান্নাঘর, দুপুরের মেনুতে বানাতে পারেন ‘কোলাম্বি রাইস’

নারকেল আর চিংড়ির যুগলবন্দি মানেই স্বাদের বিস্ফোরণ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩

রঞ্জনা দাস

জেলা: দক্ষিণ ২৪ পরগনা | পদের নাম: কোলাম্বি রাইস

নারকেল আর চিংড়ির যুগলবন্দি মানেই স্বাদের বিস্ফোরণ। বাসমতি চালের সুগন্ধ এই পদকে করে তোলে আরও আকর্ষণীয়।

উপকরণ:

বাসমতি চাল (১ কাপ), চিংড়ি মাছ (১৫০ গ্রাম), নারকেল দুধ (আধ কাপ), ধনেপাতা-নারকেল-পুদিনা-আদা-রসুন বাটা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি ও লেবুর রস।

প্রস্তুত প্রণালী:

চিংড়ি মাছ লেবুর রস এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। প্যানে তেল দিয়ে গরম মশলা ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে বাটা মশলা এবং চিংড়ি দিয়ে কষিয়ে নিন। এ বার ভেজানো চাল এবং পরিমাণমতো নুন দিয়ে মিশিয়ে নিন। চালের দ্বিগুণ গরম জল ও নারকেলের দুধ দিয়ে ঢাকা দিন। জল শুকিয়ে ভাত সেদ্ধ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ও নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন।

এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো