lay off in tobacco firm

সিগারেট সংস্থায় ছাঁটাই! খরচ কমাতে রাতারাতি ৯,০০০ কর্মীকে ‘তাড়ানো’র সিদ্ধান্ত বহুজাতিক তামাক শিল্প সংস্থার

প্রচলিত সিগারেটের চাহিদা কমে যাওয়া এবং নতুন প্রজন্মের নিকোটিন পণ্যের বাজার বৃদ্ধির কারণে বিশ্বের বড় তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। সংস্থাটিও তাদের এই পুনর্গঠনের প্রক্রিয়াকে সেই বৃহত্তর শিল্প পরিবর্তনের অংশ হিসাবে দেখছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৮:২৫

ছবি: সংগৃহীত।

নিকোটিনের বিকল্প ও ভেপিংয়ে আসক্তি। তামাক শিল্পের পরিবর্তিত বাজার পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা ব্যাট। সিগারেটের ওপর নির্ভরতা কমিয়ে ভেপিং ও অন্যান্য নিকোটিন বিকল্প পণ্যের দিকে ব্যবসার দিক পরিবর্তন পরিকল্পনা করছে বিদেশি সংস্থাটি। সেই পুনর্গঠনের অংশ হিসাবে বিশ্ব জুড়ে প্রায় ৯,০০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

সংস্থার লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে বার্ষিক প্রায় ৬০ কোটি পাউন্ড বা প্রায় ৮০ কোটি ডলারের খরচ কমানো। এই ব্যয় সাশ্রয়ের পরিকল্পনার পাশাপাশি ব্যাট তাদের পরিচালন ব্যবস্থায় স্বয়ংক্রিয় পদ্ধতি, আউটসোর্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোয় বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রচলিত সিগারেটের চাহিদা কমে যাওয়া এবং নতুন প্রজন্মের নিকোটিন পণ্যের বাজার বৃদ্ধির কারণে বিশ্বের বড় তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তাদের এই পুনর্গঠনের প্রক্রিয়াকে সেই বৃহত্তর শিল্প পরিবর্তনের অংশ হিসাবে দেখছে। যে পরিমাণ কর্মীছাঁটাইয়ের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ৪৭ হাজার কর্মীর এক পঞ্চমাংশ অন্তর্ভুক্ত হবেন।

প্রচলিত সিগারেট ও দাহ্য তামাকজাত পণ্যের বাজারে ক্রমাগত চাহিদা কমে যাওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এরই মধ্যে সংস্থাটি ব্যবসার ভবিষ্যৎ কৌশল হিসাবে ভেপিং ডিভাইস, নিকোটিন পাউচ এবং অন্যান্য ধোঁয়াবিহীন বিকল্প পণ্যে বিনিয়োগ বাড়াচ্ছে।

সংস্থার অভ্যন্তরীণ সূত্রের খবর, ব্যয় কমানো ও পুনর্গঠনের অংশ হিসাবে চলতি বছরের শেষ নাগাদ ব্যাট সরাসরি প্রায় ৫,৫০০টি পদ বাতিল করার পরিকল্পনা করেছে। পাশাপাশি আরও প্রায় ৩,৫০০টি পদ আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংস্থার এই পদক্ষেপকে তামাক শিল্পের পরিবর্তিত বাজার বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল হিসাবে দেখা হচ্ছে। প্রচলিত সিগারেটের বিক্রি কমলেও বিকল্প নিকোটিন পণ্যের বাজার সম্প্রসারণের দিকে এখন বিশ্বের বড় তামাক সংস্থাগুলো বেশি গুরুত্ব দিচ্ছে। সেই পথেই হাঁটতে চায় ব্যাট।

Advertisement
আরও পড়ুন