— প্রতীকী চিত্র।
পেট্রল পাম্প থেকে বিভিন্ন সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির বেশি তেল (বাল্ক) কেনায় নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র। পাশাপাশি, সাধারণ পাম্পে দিনে একলপ্তে ২০০ লিটারের বেশি তেল কেনা যাবে না। এর জেরে হাসপাতাল, ডেটা সেন্টার, তথ্যপ্রযুক্তি পার্কগুলির মতো জেনারেটরের উপরে নির্ভরশীল ক্ষেত্রগুলির সঙ্কট বাড়তে চলেছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। তাদের বক্তব্য—
কেন্দ্র অবশ্য শনিবার আশ্বাস দিয়েছে, দেশে জ্বালানির জোগান যথেষ্ট। কালোবাজারি রুখতেই বেশি তেল কেনায় নিষেধাজ্ঞা জারি। তবে তাতেও খুব আশ্বস্ত হতে পারছে না শিল্প মহল।
এ দিকে, পরিসংখ্যান জানাচ্ছে পশ্চিম এশিয়ায় যুদ্ধে হরমুজ় প্রণালী বন্ধ থাকায় রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা তুলেছিল আমেরিকা। গবেষণা সংস্থা সিআরইএ-র জানাচ্ছে, এই সুযোগে গত মাসে মস্কো থেকে প্রায় ৬৭০ কোটি ডলারের বিভিন্ন জ্বালানি আমদানি করেছে ভারত। এর মধ্যে অশোধিত তেলই এসেছে প্রায় ৫৬০ কোটির। এপ্রিলের থেকে ৭% বেশি।