Thailand Trip

মোট ভারতীয় পর্যটকদের ৩০ শতাংশ কলকাতা থেকেই! শহরে চাহিদা বাড়ছে তাইল্যান্ড পর্যটনের

গত বছর প্রায় ২৫ লক্ষ ভারতীয় পর্যটক তাইল্যান্ডে গিয়েছেন। তার মধ্যে কলকাতার অন্তত ৩০%। সংশ্লিষ্ট মহলের দাবি, চাহিদার কারণে কলকাতা-ব্যাঙ্কক সরাসরি উড়ান পরিষেবা দিতে ঝাঁপাচ্ছে বিমান সংস্থাগুলিও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮

—প্রতীকী চিত্র।

সরাসরি উড়ান এবং ভিসামুক্ত প্রবেশের কারণে কলকাতার বহু পর্যটক কম সময়ের ভ্রমণে পছন্দের জায়গা হিসেবে তাইল্যান্ডকে বেছে নিচ্ছেন, দাবি পরিসংখ্যানে। তাইল্যান্ডের পর্যটন দফতরের তথ্য অনুযায়ী, যে দেশগুলি থেকে সব থেকে বেশি মানুষ বেড়াতে আসেন সেখানে, তার মধ্যে তৃতীয় ভারত। প্রথম দু’টি মালয়েশিয়া এবং চিন। গত বছর প্রায় ২৫ লক্ষ ভারতীয় পর্যটক তাইল্যান্ডে গিয়েছেন। তার মধ্যে কলকাতার অন্তত ৩০%। সংশ্লিষ্ট মহলের দাবি, চাহিদার কারণে কলকাতা-ব্যাঙ্কক সরাসরি উড়ান পরিষেবা দিতে ঝাঁপাচ্ছে বিমান সংস্থাগুলিও। যে কারণে গত বছরই এই রুটে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থার সংখ্যা ছুঁয়েছিল ছ’টি। চলতি বছরে যোগ হয়েছে আরও একটি, ‘ভিয়েতজেট-এয়ার তাইল্যান্ড’। তারা ‘এয়ারবাস-৩২০’ বিমান চালাচ্ছে। তাতে প্রিমিয়ার ইকনমি (স্কাই বস্) এবং ইকনমি মিলিয়ে দু’টি শ্রেণিতে আসন মোট ১৮০টি। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (পূর্বাঞ্চল)-র চেয়ারম্যান অনিল পঞ্জাবির মতে, ‘‘ইন্দো-তাই ভ্রমণে মানুষের আগ্রহ রয়েছে। নতুন উড়ান সংস্থা আসায় পর্যটনব্যবসার উন্নতি হবে।’’

আরও পড়ুন