West Bengal Assembly Election 2026

যৎকিঞ্চৎ

পুলিশমহলের দাবি, বাহিনীর কেউ সরাসরি রাজনীতি করতে পারেন না। মানে তাঁরা আসলে অরাজনৈতিক, নেহাত শাসকের হয়ে কাজ করতে হয় বলে যত গন্ডগোল।

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:৪৮

— প্রতীকী চিত্র।

রাজনীতির সঙ্গে কোনও রকম যোগ নৈব নৈব চ, পুলিশ বাহিনীকে মনে করিয়েছেন কলকাতার নগরপাল। আধিকারিকই হোন বা হোম গার্ড, ওসি বা সিভিক ভলান্টিয়ার, রাজনীতি-যোগের গন্ধ পেলেও হবে কড়া শাস্তি, এফআইআর-ও! শুনে পুলিশমহলের দাবি, বাহিনীর কেউ সরাসরি রাজনীতি করতে পারেন না। মানে তাঁরা আসলে অরাজনৈতিক, নেহাত শাসকের হয়ে কাজ করতে হয় বলে যত গন্ডগোল। যা হোক, রাজনৈতিক পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে অরাজনৈতিক পুলিশ, বড় রঙ্গ জাদু!

আরও পড়ুন