Education System

যৎকিঞ্চিৎ

পাকাপাকি ভাবে পাঠশালা বন্ধ করে দিলেই ল্যাঠা চুকে যায়।

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৬

কলকাতায় বৃষ্টি হয়েছে, তাই গোটা রাজ্যে সাততাড়াতাড়ি বন্ধ হয়ে গেল স্কুল-কলেজ। রাজধানী বলে কথা! তবে, বৃষ্টি অথবা খরা, সবই নিমিত্তমাত্র। আসল কথা হল ছুটি। অবশ্য, তা এক দিক থেকে ভালই। স্কুলে শিক্ষক নেই, কলেজে ছাত্রছাত্রী নেই, লেখাপড়া শিখে অন্তত কাজ চালানো-গোছের চাকরি পাওয়ার সম্ভাবনাও নেই— খামোকা স্কুল-কলেজ খুলে রেখে লাভ কী? পাকাপাকি ভাবে পাঠশালা বন্ধ করে দিলেই ল্যাঠা চুকে যায়। হীরক রাজ্যে তো তেমনটাই দস্তুর।

আরও পড়ুন