BTech Admission 2026

ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে স্নাতকে পড়ার সুযোগ এই রাজ্যেই, কী ভাবে ভর্তি হওয়া যাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের গণিত বিভাগের তরফে ম্যাথ্মেটিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়টি স্নাতক স্তরে চালু করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:৩৭

ছবি: সংগৃহীত।

গণিতের পরিসংখ্যান এবং কম্পিউটার সায়েন্স-এর সমন্বয়ে তৈরি ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়টি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে। বহুমুখী বিষয়ে একই সঙ্গে জ্ঞান অর্জনের পর ডেটা সায়েন্টিস্ট, কোয়ান্টিটেটিভ অ্যানালিস্ট, ইনফরমেশন টেকনোলজিস্ট, ক্রিপ্টোগ্রাফারের মতো পদে চাকরি পাওয়ার সুযোগ মেলে। তাই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্নাতক স্তর থেকেই পড়াশোনা করতে চান অনেকে। সেই সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর।

Advertisement

প্রতিষ্ঠানের গণিত বিভাগের তরফে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং বিষয়টি স্নাতক স্তরে চালু করা হয়েছে। চার বছরের কোর্সটিতে গাণিতিক বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি, কম্পিউটার সায়েন্স-এর খুঁটিনাটি শেখার সুযোগ পাবেন পড়ুয়ারা। এ ছাড়াও কৃত্রিম মেধা নির্ভর বিষয়গুলিও হাতেকলমে শেখাবেন বিশেষজ্ঞেরা।

নিজস্ব চিত্র।

জয়েন্ট এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন মেন-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ক্ষেত্রে পড়ুয়ারা ইলেক্টিভ কোর্স হিসাবে নিজের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। পড়াশোনার সঙ্গেই ছ’মাসের একটি ইন্টার্নশিপ করানো হবে।

পড়ুয়ারা ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্সের অধীনে পড়াশোনার সুযোগ পাবেন। এই সম্পর্কে আরও তথ্যের জন্য আগ্রহীদের আইআইইএসটি, শিবপুরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন