PG Admission 2026

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া, কারা পাবেন সুযোগ?

ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:৪৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশুদের চিকিৎসা পদ্ধতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স (এমভিএসসি) ডিগ্রি কোর্সের অধীনে ওই বিষয়টি পড়ানো হবে। সদ্য বিশ্ববিদ্যালয়ের তরফে ওই কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আগ্রহীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত একটি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। অল ইন্ডিয়া এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন ফর অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েশন (এআইইইএ পিজি) শীর্ষক ২০২৫-এর ওই পরীক্ষায় যাঁরা পাশ করেছেন, তাঁদের ভর্তি নেওয়া হবে।

১০ এবং ১১ মার্চ ওই পরীক্ষায় উত্তীর্ণদের সরাসরি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বেলগাছিয়ার ক্যাম্পাসে আসতে হবে। ওই দিন প্রার্থীদের এআইইইএ পিজি র‌্যাঙ্ক কার্ড, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ-এর (আইসিএআর) প্রভিশনাল অ্যাডমশিন লেটার, শিক্ষাগত যোগ্যতার অন্য সব নথি সঙ্গে রাখা দরকার। সংশ্লিষ্ট দিনে সকাল ১১টা থেকে বেলা ১টার মধ্যে সমস্ত নথি যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নথি যাচাইয়ের দিনই পড়ুয়াদের অ্যাডমিশন ফি জমা দিতে হবে। ওই ফি ক্যাম্পাস লাগোয়া ব্যাঙ্কের শাখায় জমা দিতে পারবেন। তবে, স্নাতকোত্তর স্তরের ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে, সেই সম্পর্কে কোনও তথ্য এখনও জানাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন