GAT-B BET Results

গ্যাট-বি বা বেট দিয়েছেন? এনটিএ প্রকাশ করল ফলাফল, কী ভাবে দেখবেন ফল?

এনটিএ-এর তথ্য অনুযায়ী, গ্যাট বি-র জন্য ১১,৩৩৫ জন আবেদন করেছিলেন। যার মধ্যে ৯,৫৩৮ জন পরীক্ষা দিয়েছেন। বেট-র জন্য ১৫,৩২৭ জন আবেদন করেছিলেন। যার মধ্যে ১২,৭০০ জন পরীক্ষা দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৯:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন বায়োটেকনোলজি (গ্যাট-বি) এবং বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট–এর (বেট) ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল।

Advertisement

গ্যাট-বি এবং বেট হয়েছে গত ১৭ মে। দেশের মোট ৫৪টি শহরে ৭৯টি পরীক্ষাকেন্দ্রে এই প্রবেশিকা নেওয়া হয়। কম্পিউটার বেসড পরীক্ষা (সিবিটি) হয়েছিল। এনটিএ-এর তথ্য অনুযায়ী, গ্যাট বি-র জন্য ১১,৩৩৫ জন আবেদন করেছিলেন। যার মধ্যে ৯,৫৩৮ জন পরীক্ষা দিয়েছেন। বেট-র জন্য ১৫,৩২৭ জন আবেদন করেছিলেন। যার মধ্যে ১২,৭০০ জন পরীক্ষা দিয়েছেন।

কী ভাবে দেখা যাবে ফলাফল?

প্রথমে এনটিএ এর https://nta.ac.in/ ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকেই গ্যাট-বি এবং বেট-এর ফলাফলের লিঙ্ক পাওয়া যাবে।

সেখানে আবেদন নম্বর, পাসওয়ার্ড-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

তা হলে ফলাফল দেখতে পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

উল্লেখ্য, শস্য উৎপাদন থেকে শুরু করে রোগ নির্ণয় এবং নিরাময়ের উপায় খুঁজে বার করা, সব কিছুর জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। বায়োটেকনোলজি-র মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলি পড়ানো হয়ে থাকে। এই বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের উত্তীর্ণ হতে হয় বিশেষ প্রবেশিকায়। গ্যাট-বি এবং বেট উত্তীর্ণ হলেই দেশের আইআইটি, এনআইটি, আইআইআইটি, আইআইএসসি-তে ভর্তি হওয়া যায়। গেট দেওয়া হয় বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর পড়ার জন্য, আর বেট দেওয়া হয় বায়োটেকনোলজি ও লাইফ সায়েন্সেসে গবেষণার ফেলোশিপ পাওয়ার উদ্দেশ্যে।

Advertisement
আরও পড়ুন