আইআইটি গান্ধীনগর। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গান্ধীনগর দিচ্ছে উচ্চ স্তরের ডিগ্রি অর্জনের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়ার জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিনং-সহ নানা বিষয়ে এমটেক পড়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি স্তর উত্তীর্ণ হওয়া চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ করতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। যদিও বিজ্ঞপ্তিতে, ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।