Class XI–XII exam postponed

যুদ্ধের জেরে সিবিএসই-র পরীক্ষা স্থগিত কিছু দেশে, পরিস্থিতি বিচার করে পরবর্তী দিন ঘোষণা

আগামী ২ মার্চ ২০২৬ বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সিবিএসই-র যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৫:৪৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে কয়েকটি দেশে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)।

Advertisement

আগামী ২ মার্চ ২০২৬ বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে সিবিএসই-র যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) তরফে এমনটাই জানানো হয়েছে। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ মার্চ পরিস্থিতি খতিয়ে দেখে, পর্যালোচনা করে, তার পরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক করা হবে, আগামী ৫ মার্চ থেকে যে পরীক্ষাগুলি নির্ধারিত আছে সেগুলি হবে কি না। নতুন পরীক্ষার দিনও পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে নতুন করে ভাবতে হচ্ছে বোর্ডকে। পরীক্ষার্থী ও স্কুলগুলিকে বোর্ডের বিজ্ঞপ্তির দিকে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে বোর্ডের তরফে।

Advertisement
আরও পড়ুন