CSIR CMERI Internship 2026

গবেষণা কাজে প্রশিক্ষণ পাবেন পড়ুয়ারা, সিএমইআরআই দুর্গাপুরে কারা পাবেন সুযোগ?

প্রতিষ্ঠানের তরফে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। আগামী মে থেকে জুলাই মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৫০
CSIR-CMERI

সিএসআইআর-সিএমইআরআই। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির নানা বিষয়ে পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। শেখানো হবে নতুন বিষয়গুলিতে গবেষণার খুঁটিনাটি। উদ্যোগ কেন্দ্রীয় সংস্থা সিএসআইআর-এর অধীনস্থ দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এর। সম্প্রতি তাদের তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। আগামী মে থেকে জুলাই মাস পর্যন্ত চলবে প্রশিক্ষণ। প্রশিক্ষণে পড়ুয়ারা প্রতিষ্ঠানের একাধিক গবেষণা প্রকল্পের কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

মোট ১৪১ জন পড়ুয়াকে সুযোগ দেওয়া হবে। গবেষণা করা যাবে এরোস্পেস, এগ্রিকালচারাল, বায়োটেকনোলজি, বায়োকেমিক্যাল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক্যাল, মেকাট্রনিক্স এবং মেটালার্জি ও মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিই বা বিটেক-এ পাঠরত হতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। তাঁদের মেধার ভিত্তিতেই প্রশিক্ষণ কর্মসূচির জন্য বাছাই করা হবে।

পড়ুয়াদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

Advertisement
আরও পড়ুন