CBSE Announce notice for CTET

জমা পড়েছে প্রচুর আবেদনপত্র, অগত্যা সিটেট হবে দু’দিন, নয়া নির্দেশিকা সিবিএসই-র

প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, সে জন্য একদিন নয়, দু’দিন পরীক্ষা হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ঘোষণা করেছে সিবিএসই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬
সিটেট হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি।

সিটেট হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। ছবি: সংগৃহীত।

২০২৬-এর সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল শুধুমাত্র ৮ ফেব্রুয়ারি। তবে, প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, সে জন্য একদিন নয়, দু’দিন ধরে পরীক্ষা হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি পরীক্ষার দিন ঘোষণা করেছে সিবিএসই।

Advertisement

সিবিএসই জানিয়েছে, ১৪০টি শহরে পরীক্ষা হবে। আর দু’দিন পরীক্ষা আয়োজনের ফলে কেন্দ্রগুলিও ভাল করে প্রস্তুতি নিতে পারবে, বিঘ্ন ঘটার সম্ভবনাও কম হবে।

৭ ও ৮ ফেব্রুয়ারি, দু’দিনই দু’টি ভাগে পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। পেপার ১ শুরু হবে বেলা আড়াইটে থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পেপার ২ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, চলবে বেলা ১২টা পর্যন্ত। মোট ২০টি ভাষায় পরীক্ষাটি হবে। ইংরেজি, হিন্দি, বাংলা, অসমীয়া, তামিল, তেলুগু, তিব্বতি, মণিপুরি, মরাঠি, গারো, খাসি, মালয়ালম, মিজ়ো, নেপালি, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, পঞ্জাবি, সংস্কৃত এবং উর্দু ভাষায় পরীক্ষা হবে।

মূলত কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্কুলে পড়ানোর জন্য সিটেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রথম থেকে পঞ্চম শ্রেণি, প্রাথমিক স্তরে যে সকল প্রার্থী পড়াতে চান তাঁদের পেপার ১ উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তর পড়ানোর জন পেপার ২ উত্তীর্ণ হতে হয়। আর যদি কেউ প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াকে পড়াতে চান, সে ক্ষেত্রে দু’টি পেপারেই উত্তীর্ণ হতে হয়।

Advertisement
আরও পড়ুন