JEE Main 2026 Session 2

প্রকাশিত হল জেইই মেন-এর চূড়ান্ত ‘আনসার কি’, কী ভাবে দেখবেন সঠিক উত্তর?

এর আগে সম্ভাব্য ‘আনসার কি’-র নম্বর বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর ফের সম্ভাব্য ‘আনসার কি প্রকাশ করেছিল এনটিএ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:২৫
প্রকাশিত হল ‘আনসার কি’।

প্রকাশিত হল ‘আনসার কি’। ছবি: সংগৃহীত।

২০২৬-এর দ্বিতীয় পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন-এর (জেইই মেন) ‘আনসার কি’ প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে এটি দেখা যাচ্ছে।

Advertisement

কী ভাবে দেখবেন চূড়ান্ত ‘আনসার কি’?

প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে (jeemain.nta.nic.in) যেতে হবে।

হোমপেজ থেকেই দ্বিতীয় পর্বের চূড়ান্ত ‘আনসার কি’ লিঙ্কটি পাওয়া যাবে।

তা হলেই পিডিএফ ফাইলটি খুলে যাবে। এক দিকে প্রশ্নের নম্বর দেওয়া রয়েছে, অন্য দিকে সঠিক উত্তরের নম্বর দেওয়া রয়েছে।

প্রয়োজনে পিডিএফ-টি ডাউনলোড করে রাখা যেতে পারে।

চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশের আগে যখন সম্ভাব্য ‘আনসার কি’ প্রকাশ করা হয়েছিল, তখন নম্বর বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছিল। তার পর ফের সম্ভাব্য ‘আনসার কি’ প্রকাশ করেছিল এনটিএ। যা দেখে প্রার্থীরা উত্তর চ্যালেঞ্জ করার সুযোগও পেয়েছিলেন ১৩ এপ্রিল পর্যন্ত। সেই সব খতিয়ে এ বার চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল এনটিএ।

চলতি বছর জেইই মেন শুধু দেশেই নয়, বিদেশেও পরীক্ষা হয়েছিল। সৌদি আরব-সহ আর ১৩টি দেশে পরীক্ষা হয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচে পরিবর্তন করতে হয়েছিল সৌদি আরবের বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র। ভারতের প্রায় ৩০৪টি শহরে পরীক্ষা নিয়েছে এনটিএ। মোট ৫৬৬টি পরীক্ষাকেন্দ্রে হয়েছে পরীক্ষা। ২ এপ্রিল থেকে ৮ এপ্রিল দেশ বিদেশ মিলিয়ে ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন এই প্রবেশিকায়।

Advertisement
আরও পড়ুন