Courses and Seminar 2026

মাশরুম চাষ থেকে পোল্ট্রি খামার তৈরির প্রশিক্ষণ, রয়েছে কর্মশালাও! কোথায়, কবে?

রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনাসভা হয়ে থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৬
কোর্স ও কর্মশালার সুলুকসন্ধান।

কোর্স ও কর্মশালার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

একটি কর্মশালা, অলোচনাসভা, সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা— এ সবই পড়ুয়া বা গবেষকের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। স্নাতক অথবা স্নাতকোত্তর, যে কোনও স্তরে পড়াশোনার পাশাপাশিই করা যায় এই কোর্সগুলি বা যোগ দেওয়া যায় কর্মশালা, সেমিনারে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নানা বিষয় নিয়ে প্রায়ই আলোচনাসভা হয়ে থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

১। সিলেবাসে বাইরে দক্ষতা

সংশ্লিষ্ট বিষয়ের উপর কর্মশালার আয়োজন করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সুভাষচন্দ্র সভাঘরে।

কবে— ৭ ও ৮ মে।

কত দিন চলবে— দু’দিন।

কারা যোগ দিতে পারবেন— এনএসওইউ-তে পাঠরতেরা।

আবেদনের শেষ দিন— ৩০ এপ্রিল।

২। আর্থ ডে ২০২৬— আমাদের শক্তি আমাদের পৃথিবী

২০২৬-এর আর্থ ডে উদ্‌যাপিত হতে চলেছে ২২ এপ্রিল। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অঙ্কন প্রতিযোগিতা এবং র‍্যালির আয়জন করা হয়েছে।

কোথায় হবে— কামরাবাদ গার্লস হাই স্কুলে।

কবে— ১৫ মে।

সময়— সকাল ১০টা থেকে।

কারা যোগ দিতে পারবেন— প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা।

আবেদনের শেষ দিন— ২২ এপ্রিল।

আবেদন পদ্ধতি— যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

৩। সাইবার সচেতনতা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি-এর (এনআইএএমটি) তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগে।

কবে— ২০ থেকে ২৪ এপ্রিল।

কত দিন চলবে— পাঁচদিন।

কী ভাবে হবে— অনলাইন ও অফলাইনে।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও পড়ুয়া, গবেষক এবং শিক্ষকেরা।

৪। পোল্ট্রি খামার তৈরির সরকারি প্রশিক্ষণ

রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে নদিয়ার অ্যাকাডেমি অফ অ্যানিম্যাল রিসোর্স ম্যানেজমেন্টে পোল্ট্রি পাখি চাষ ও খামার তৈরির বিষয়ে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে থাকতে হবে।

কবে— ১২ থেকে ১৪ মে।

কত দিন চলবে— তিনদিন।

আসন সংখ্যা— ৩০।

প্রশিক্ষণমূল্য— থাকা, খাওয়া এবং প্রশিক্ষণ খরচ নিয়ে ২,২৬৫ টাকা।

কারা যোগ দিতে পারবেন— ১৮ থেকে ৬০ বছর বয়সের যে কোনও ব্যাক্তি।

আবেদনের শেষ দিন— ৩ মে।

৫। মাশরুম চাষের প্রশিক্ষণ

মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।

কোথায় হবে— অনলাইনে।

কোর্সের নাম— মাশরুম প্রোডাকশন।

কবে— ২২ থেকে ২৪ এপ্রিল।

কত দিন চলবে— তিনদিন।

প্রশিক্ষণমূল্য— ৬,৫৫০ টাকা।

কারা যোগ দিতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যক্তি।

Advertisement
আরও পড়ুন