HS Exam 2026

ফলপ্রকাশের আগে রয়েছে অবসর! উচ্চ মাধ্যমিকের পর কোন পরিকল্পনা এগিয়ে রাখবে ভবিষ্যৎ কর্মজীবনে?

ফলপ্রকাশের বাকি মাসখানেকেরও বেশি সময়। বর্তমান প্রতিযোগিতার বাজারে এই সময়টুকু নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কী ভাবে ফলপ্রসূ করে তোলা যায় এই একমাস, রইল সুলুকসন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলপ্রকাশের আগে মাসখানেকের বেশি সময় রয়েছে হাতে। ছুটি কাটানোর মাঝে অনেকেই স্বল্প মেয়াদি কাজের সন্ধান করে থাকেন। সে সব কাজ অনেক সময়ই অভিজ্ঞতার ঝুলি ভরিয়ে তোলে, যাতে ভবিষ্যতে কাজ পেতে সুবিধা হয়। আবার এই সময় এমন কিছু কোর্স করে ফেলা যায়, যা থেকে ভবিষ্যতের পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে সুবিধা হতে পারে।

Advertisement

গ্রাফিক ডিজ়াইনিং

গ্রাফিক ডিজ়াইনিং-এর কাজের ধারণা থাকলে এ সংক্রান্ত পেশায় স্বল্প সময়ের জন্য কাজ করা যেতে পারে। ফলপ্রকাশের পর এই বিষয় নিয়েই পড়াশোনা করে পরবর্তীতে চাকরি করার সুযোগ থাকে।

ইভেন্ট ম্যানেজমন্ট

ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করার সুযোগ থাকে ফ্রিলান্স হিসাবে। পাশাপাশি, ফলপ্রকাশের পর এই বিষয় নিয়ে ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনও পড়া যেতে পারে।

ফোটোগ্রাফি

ফোটোগ্রাফি নিয়েও সার্টিফিকেট কোর্সের সুযোগ থাকে, ফ্রিলান্স হিসাবেও কাজ শুরু করা যেতে পারে। পাশাপাশি, ভ্রমণ ও পর্যটন ব্যবস্থাপনা, ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন ডিজাইনিং এর মতো বিষয়গুলিতেও স্বল্প সময়ের কাজের সুযোগ থাকে। ফলপ্রকাশের পর সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়ার সুযোগও থাকে।

ডেটা এন্ট্রি

ডেটা এন্ট্রির চাকরিও করা যেতে পারে এই সময়টায়। এর পর বাণিজ্য নিয়ে পড়াশোনা করলে সে ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে।

উচ্চশিক্ষার প্রস্তুতি

উচ্চমাধ্যমিকের পরই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিদ্যা অথবা আইন নিয়ে পড়তে হলেও উত্তীর্ণ হতে হয় প্রবেশিকা পরীক্ষায়। আবার, ফলপ্রকাশের পরেও স্নাতক স্তরে ভর্তির জন্যও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই ছুটির এই সময় প্রবেশিকার প্রস্তুতি শুরু করে দেওয়া যেতে পারে।

দ্বাদশের পর অনেকেই ইউপিএসসি পরীক্ষায় বসতে চান। তাই এই সময় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির পড়াশোনা শুরু করে দেওয়াই ভাল।

বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও বেশ ভাল সময়। পুলিশের চাকরির, ডাক বিভাগ, রেল, সাস্থ্য-সহ নানা ক্ষেত্রেই চাকরির প্রস্তুতি নেওয়া যেতে পারে এই সময়।

Advertisement
আরও পড়ুন