IGNOU Admission 2026

ইগনু-তে শুরু রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবেদন করবেন কী ভাবে?

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পরে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে জরিমানা-সহ। তবে যদি সময়সীমা বাড়ানো হয় তা হলেই সুযোগ মিলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৭:১৮
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

‘মুক্ত ও দূরশিক্ষা’ (ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং, ওডিএল) এবং অনলাইন কোর্সের জন্য ভর্তির জন্য রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ইগনু-র ওয়েবসাইট বা সমার্থ পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Advertisement

৬ মে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, শেষ হবে ৩০ জুন। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার পরে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে জরিমানা-সহ। তবে যদি সময়সীমা বাড়ানো হয় তা হলেই সুযোগ মিলবে। রেজিস্ট্রেশন মূল্য ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। পাশাপাশি ২০০ টাকা অতিরিক্ত জমা দিতে হবে বিলম্বে ভর্তি হতে চাইলে।

কী ভাবে আবেদন করবেন?

ইগনু-র অফিসিয়াল https://ignou.samarth.edu.in/index.php/site/login পোর্টালে যেতে হবে।

এনরোলমেন্ট নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

পরবর্তী সেমিস্টার বা শিক্ষাবর্ষের জন্য কোর্স নির্বাচন করতে হবে।

অনলাইনে রি-রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

ভবিষ্যতের জন্য কনফার্মেশন রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যগুলি প্রস্তুত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ১০ সংখ্যার এনরোলমেন্ট নম্বর, জন্মতারিখ, এবং আগামী সেশনে যে কোর্সগুলি নিতে চান তার তালিকা সঙ্গে রাখতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন